|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ম্যানচেস্টারে মসজিদের বাইরে ডাক্তারের উপর হামলা

ম্যানচেস্টারে মসজিদের বাইরে ডাক্তারের উপর হামলা

প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: ইংল্যান্ডের গ্রেট ম্যানচেস্টারে একটি মসজিদের বাইরে একজন ডাক্তারকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তিনি একজন সার্জন। নাম ডাক্তার নাসের কুর্দি (৫৮)। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। রোববার এশার নামাজ আদায় করে তিনি মসজিদ থেকে বের হলে তার ওপর ওই হামলা হয়। হামলাকারীরা এ সময় ইসলাম ধর্ম নিয়ে প্রচন্ড কুরুচিপূর্ণ ও আপত্তিকর কথা বলে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এতে বলা হয়, গ্রেটার ম্যানস্টোরের গ্রোভ লেনে অলট্রিনচ্যাম ইসলামিক সেন্টারের বাইরে এ ঘটনা ঘটেছে। ডাক্তার নাসেরের সহকর্মী ডাক্তার খালিদ আসিন বলেছেন, ডাক্তার নাসের খুবই ভাগ্যবান যে তিনি বেঁচে আছেন।

উল্লেখ্য, ডাক্তার খালিদ আনিস হলেন অলট্রিনচ্যাম অ্যান্ড হ্যালি মুসলিম এসোসিয়েশনের মুখপাত্র। ওই হামলার এক ঘন্টার মধ্যে ৩২ ও ৫৪ বছর বয়সী দু’ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তারা মনে করছেন, জাতিগত ঘৃণা থেকে এই হামলা চালানো হয়েছে। এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক না-ও থাকতে পারে। সহকারী প্রধান কনস্টেবল রাস জ্যাকসন বলেন, ওই ডাক্তার স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়। সবাই তাকে ভালবাসেন। তার মতো একজন ব্যক্তির ওপর কোনো কারণ ছাড়া এমন হামলা ন্যাক্কারজনক। তারা হামলায় জড়িত সন্দেহে অন্য কারো সন্ধ্যান করছে না। ডাক্তার আনিস বলেছেন, এই হামলা অত্যন্ত মারাত্মক হতে পারতো। তিনি বলেছেন, একজনকে দেখা গেল রাস্তা পাড় হচ্ছে। এরপর কেউ একজন পিছন থেকে ডাক্তার নাসেরের ওপর হামলা চালায়। তিনি বলেন, এ সময় তারা নানা রকম আপত্তিকর কথা বলতে থাকে। ঘটনার আকস্মিকতায় তিনি তা মনে রাখতে পারেন নি। এ হামলার নিন্দা জানিয়েছেন স্থানীয় মুসলিমরা। হারুন খান বলেছেন, এমন একজন সুপরিচিত মুসলিম সার্জনের ওপর মসজিদের বাইরে হামলার খবরে আমরা হতাশাগ্রস্ত। পুলিশ এটাকে হেট ক্রাইম বলছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top