|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জ্বলছে রাখাইন, মানবতা জাদুঘরে

জ্বলছে রাখাইন, মানবতা জাদুঘরে


প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৭

আহমদ ইকবাল চৌধুরী

আগুনের লেলিহান শিখায় জ্বলছে রাখাইন রাজ্য, পুড়ে ছারখার হচ্ছে শিশু, কিশোর, যুবক, যুবতী ও বুড়ো মানুষের সতেজ প্রাণ। এটা কোন প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা গনতন্ত্রের লেবাসদারী, স্বৈরচারিনী অং সাং সুচীর নিষ্টুরতা, বর্বরতা,ও পাশবিকতা যা মধযযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে । যে কোন যুদ্ধ বা বিপর্যয় দেখা দিলে বিপদগ্রস্ত মানুষ প্রাণ বাঁচানোর আশায় পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয় যা কখনও সে দেশের জন্য কল্যাণকর বা কাম্য নয় । কিন্ত মানবিক দৃষ্টিকোন থেকে বিচার করলে ঐ নিপীড়িত জনগোষ্টির পাশে দাঁড়ানো বা আশ্রয় দেওয়া ছাড়া বিকল্প নেই, যা ১৯৭১ সালে ভারত আমাদেরকে আশ্রয়, সহযোগিতা সবই করেছিল, এটা ছিল ভারতের রাজনৈতিক দুরদর্শিতা, যা থেকে রাজনৈতিকভাবে এমনকি অর্থনৈতিকভাবেও ভারত লাভবান হয়েছিল বা এখনও হচ্ছে। তার পরও এ দুর্দিনে বাঙালিরা ভারতে আশ্রয় নিয়েছিল, এর জন্য বাংলাদেশীরা কৃতজ্ঞ। যার পাওনা আজও শোধ করে যাচ্ছি। আমি আজ আর সেদিকে যাচ্ছি না।

আমাদের দেশে মানবতাবাদীরা আজ কোথায়? তাদের নিরবতা ও শরনার্থীদের প্রতি বিষোদগার হাজারো প্রশ্নের জন্ম দেয় । যারা ৭১ মানবতা বিরোধী আপরাধের বিচারের জন্য সোচ্চার ছিল, তাদের নৈতিক অবস্থান বা চেতনা তো এ ধরনের অপরাধের বেলায় অপরিবর্তিত থাকার কথা। হউক সে অপরাধ বার্মা, ফিলিস্তিন, কাশ্মীর কিংবা সিরিয়ায়। তাদের নিষ্কৃয়তা প্রমান করে তাদের কথিত মানবতা বিরোধী অবস্থান ছিল শুধু রাজনৈতিক বা ধর্মীয় বিবেচনায় একটি গোষ্টিকে নিশ্চিহ্ন করার জন্য। চেতনাবাজদের অন্যতম শাহরিয়ার কবিরের একটি টক শো দেখলাম। রোহিঙ্গার নিরস্ত্র, নিরাপরাধ, সংখ্যালঘু মুসলমানদের শাহরিয়ার কবির সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে। বাংলাদেশ সরকারকে ভারত ও চীনের সাথে কোয়ালিশন করে অং সাং সুচীর সরকারকে সহযোগিতা করে ওই অঞ্চলে রোহিঙ্গাদের নির্মুল করার সবক দিচ্ছেন । শুধু তাই নয়, তার ভাষায় এই রোহিঙ্গা সন্ত্রাসীরা আমাদের দেশের দুটি রাজনৈতিক দলের ইন্দনে (বিএন পি/জামাত) এ সব কর্মকাণ্ড চলিয়ে যাচ্ছে । তার কথা শুনে আমি হতবাক, আমার বিবেক নিস্তব্ধ হয়ে গিয়েছিল। অন্য একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা, নিজের দেশকে জড়ানো কতটা নির্বুদ্ধিতা তা বলার অপেক্ষা রাখেনা । আমি মনে করি এটি দেশদ্রোহীতার শামিল। এসব মানবতাবিরোধী কর্মকান্ডের বিচারের অপেক্ষায় রইলাম । হয়তোবা সেদিন আর খুব বেশি দুরে নয়।

রোহিঙ্গা শরনার্থি আমাদের জন্য এক বিরাট সমস্যা। আর এ সমস্যার সমাধান কাঁটাতারের বেড়া, বিজিবি’র পাহারা, সিমান্ত চৌকি কিংবা অসহায় মানুষদের সমুদ্রে ভাসিয়ে দিলে হবে না। এ জন্য দরকার কুটনৈতিক তৎপরতা । বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর নিরবতা লক্ষনীয়, দেখা যাচ্ছে মানবতার অবস্থান স্থান-কাল-পাত্র ভেদে ভিন্ন । কী এক নিষ্ঠুর স্বার্থপর মানবতা । আমেরিকা, ভারত এবং চীন এ সমস্যা সমাধানে আগ্রহী নয়, কেননা মিয়ানমার সরকারের সাথে তাদের নতুন বানিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। আর ভারত চাইবে সমস্যাটি জিইয়ে রাখলে বাংলাদেশ সব সময় একটা চাপের মধ্যে থাকবে এবং ভারত ইস্যু ভিত্তিক দরকষাকষি করে বাংলাদেশের কাছ থেকে ফায়দা আদায় করতে পারবে ।

সুতরাং বাংলাদেশকে নতুন পথ খুঁজে বের করতে হবে। প্রথমত জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ও.আই.সি ইত্যাদির মাধ্যমে মিয়ানমার সরকারের উপর এ ধরনের হত্যাযজ্ঞ বন্ধের জন্য চাপ সৃষ্টি করতে হবে। এছাড়াও টার্কি, মালোয়িশিয়া, ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নতুন জোট করা যেতে পারে । এটি আমাদের জন্য একটি জাতীয় সমস্যা, আর এ সমস্যা চলতে থাকলে আমাদের সার্বভৌমত্তের উপর আঘাত হতে পারে, বিধায় এ নিয়ে নিজেদের মধ্যে রাজনীতি করার সুযোগ নেই। সরকার, বিরোধীদল, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে ড. ইউনুসের মত লোককে জাতির দুর্দিনে লবিং এর জন্য অনুরোধ করা যেতে পারে। আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যপারে সঠিক উদ্যোগ গ্রহণ করবেন, তার দুরদর্শিতায় জাতি এ সংকট থেকে রেহাই পাবে এবং নিরপরাধ, নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গারা তাদের নিজ দেশে মানবিক মর্যাদা লাভ করবে।
লেখক : বৃটিশ-বাংলাদেশী ব্যাংকার, কলামিস্ট

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top