|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটিশ প্রধানমন্ত্রীদের পদাংক অনুসরন করছে আবিদ

বৃটিশ প্রধানমন্ত্রীদের পদাংক অনুসরন করছে আবিদ


প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক, ২৫ আগস্ট: ৬ হাজার পাউন্ড সমমানের সরকারি স্কলারশিপ নিয়ে ব্রিটেনের মর্যাদাপূর্ণ ইটন কলেজে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ক্লাস করতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশী কিশোর আবিদুর রহমান। ১৪৪০ সালে ব্রিটিশ রাজা ষষ্ঠ হেনরি এই ইটন স্কুল প্রতিষ্ঠা করেন। মর্যাদাপূর্ণ এই ইটন কলেজে সাধারণত ব্রিটেনের রাজ পরিবারের সদস্য, শীর্ষ ধনীদের সন্তান এবং অসাধারণ মেবাধী ছাত্রছাত্রীরা লেখাপড়া করে থাকেন। উইকিপিডিয়ার সূত্র মতে, ব্রিটেনের ১৯জন প্রাইমমিনিস্টার এই কলেজে লেখা করেছেন। এর মধ্যে সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামরন। এছাড়া এই কলেজের ছাত্র হচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এবং বর্তমান ফরেন সেক্রেটারি বরিস জনসন উক্ত কলেজের ছাত্র ছিলেন। সাধারণত এই কলেজের স্টুডেন্টরাই ব্রিটেনের ভবিষ্যত নেতৃত্ব দিয়ে থাকেন।

ব্রিটিশ বাংলাদেশী মেধাবী ছাত্র আবিদুর রহমান এই কলেজে সুযোগ পেয়ে দারুন খুশি। সে লন্ডনের হান্সল এলাকার হেসটন কমিউনিটি স্কুলের ছাত্র। বর্তমানে সে পরিবারের সাথে লুটনে বাসবাস করছে। ৪ ভাই বোনের মধ্যে আবিদুর রহমান দ্বিতীয়। তার বড় ভাই সাইদুর রহমান সিটি ইউনিভার্সিটিতে ইকোমিক্সে অধ্যয়নরত। তার ছোট বোন সাইমা রহমান ও ভাই মুহিত রহমান স্থানীয় স্কুলে অধ্যয়নরত। আবিদুর রহমান জানায়, ইটনে পড়ার সুযোগ পেয়ে সে খুবই উচ্ছ্বসিত। সে ভবিষ্যতে মেডিসিন অথবা ইঞ্জিনিয়ারিংয়ের উপর লেখাপড়া করতে আগ্রহী। ইটনে সে মেথ, বায়লজি, পিজিক্স, ক্যামেস্ট্রি নিয়ে লেখাপড়া করবে। আবিদ জানায় ভবিষ্যতে সে তার অর্জিত অভিজ্ঞতাকে পিতৃভূমির দেশ বাংলাদেশে কাজে লাগাবে। আবিদ রহমানের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের দন্ডপানিপুর গ্রামে। তার পিতার নাম আশিকুর রহমান ও মা পান্না বেগম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে মাস্টার্স সম্পন্ন করা আবিদের পিতা বিশ্বনাথ ছাত্রলীগের সভাপতি ও যুক্তরাজ্য যুবলীগের সাথে জড়িত ছিলেন। তিনি সামাজিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য। এদিকে মা পান্না বেগম যদিও ব্রিটিশ নাগরিক ছিলেন তারপরও বেশ কিছুদিন বাংলাদেশে অধ্যয়ন করেন। তিনি বাংলাদেশে ১৯৯৫ সালে স্টার মার্ক পেয়ে এসএসসি পাস করেছিলেন। এর কিছুদিন পর বিয়ে হলে স্বামীকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে আসেন।

আবিদ রহমান জানায় তার লেখার পড়ায় পেছনে তার বাবা মা ও স্কুলের শিক্ষকদের বিশাল অবদান রয়েছে। সে বিশেষভাবে তার বাবা-মা’র প্রতি কতৃজ্ঞ। তাদের সার্বক্ষনিক সহযোগিতার কারণেই সে ভালো রেজালট করতে পারছে। সে জানায় ইটনে তাঁকে ৫টি বিষয়ের উপর ইন্টারভিউ নেয়া হয়। সবগুলিতে সে ভালো করে এবং ইটনে পড়া লেখার সুযোগ নিশ্চিত করে। তবে সে জানায় যখন সে ইন্টারভিউ দিয়ে আসে এবং পরবর্তীতে তার অফার লেটার আসে তখন সে ভয়ে লেটার খুলতে সাহস পাচ্ছিলনা। কারণ সে ইন্টারভিউ দিয়েছিল তার ছিল খুবই কঠিন। সে পর্যন্ত যখন ফাইনালি লেটার খুলে দেখা হল তখন তার পরিবারের আনন্দের বন্যা ভয়ে যায়।

আবিদের পিতা জানান, এ খবর স্থানীয় ইংরেজি পত্র পত্রিকায় ছাপানো এবং আবিদের ইন্টারভিউ নিতে চাইলে সে দিতে আগ্রহী হয়নি। তিনি তার ছেলের সাফল্যে গর্বিত। তিনি আবিদের ভবিষ্যত সাফল্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। উল্লেখ্য, কাশিফ কামালি নামে অপর বাংলাদেশী বংশোদ্ভুত ছাত্র এই ইটন কলেজে ৭৬ হাজার পাউন্ডের স্কলারশীপ নিয়ে পড়ার সুযোগ পেয়েছে। কাশিফ ফরেস্ট গেট কমিউনিটি স্কুলের ছাত্র।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top