|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ২৮ বছর সমাজচ্যুত হিন্দু পরিবারের ইসলাম গ্রহণ

২৮ বছর সমাজচ্যুত হিন্দু পরিবারের ইসলাম গ্রহণ

প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: ২৮ বছর ধরে সমাজচ্যুত করে রাখায় এক হিন্দু পরিবারের সব সদস্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভারতের মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার এক গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছত্তরপুর জেলার রাজনগরের ফোটদার গ্রামের বাসিন্দা বিনোদ প্রকাশ খারে ২৮ বছর আগে এক মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তার স্ত্রীর নাম রাখা হয় বীনা। তাদের তিন সন্তান রয়েছে। দুই ছেলে আমন ও সুরজ, মেয়ে একতা।

হিন্দু হয়ে মুসলিম তরুণীকে বিয়ে করায় গ্রামের মোড়লরা এতদিন একঘরে করে রেখেছিল বিনোদের পরিবারকে। গ্রামের লোকজন তার ওই বিয়ে মেনে নেয়নি।

বিনোদ বলেন, ‘সমাজ এতদিন ধরে আমাদের লাঞ্ছিত, অপমানিত করেই এসেছে। গ্রামের কোনো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে আমাদের ডাকা হতো না।’

শুধু গ্রামবাসীই নয়, আত্মীয়-স্বজনদের কাছেও ছিলেন উপেক্ষিত। তিনি বলেন, কোনো আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হতো না। এমনকি তাদের বাড়িতে ঢুকত না। তবে কেউ কেউ দরজার সামনে আমন্ত্রণপত্র ফেলে দায় সারত।

বিনোদের মেয়ে একতা এখন ফাতিমা। তিনি বলেন, ‘দাদুর মৃত্যুর পরও শেষযাত্রায় বাবাকে শবদেহ বয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। মামাদের সঙ্গে যাতে শান্তিতে জীবনযাপন করতে পারি, সেজন্যই ধর্মান্তরিত হয়েছি।’

গত ২১ আগস্ট বিনোদের পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। বিনোদের প্রশ্ন, ‘আমরা কি নিজের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে পারি না? আমরা কি আমাদের পছন্দের কাউকে বিয়ে করতে পারি না?’

রাজনগরের এসডিএম রবীন্দ্র চৌকস বলেন, এ বিষয়ে তিনি কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি বা ধর্ম পরিবর্তনের কোনো আগাম তথ্যও তিনি পাননি। কিন্তু খবর এসেছে যে, সামাজিক বয়কটে হতাশ হয়ে এক হিন্দু পরিবার স্বেচ্ছায় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় জেলা সভাপতি অনুপম গুপ্তা বলেন, ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের সঙ্গে দেখাও করা হয়েছে। পারিবারিক কিছু সমস্যার জন্য ওই পরিবারকে ভুল পথে চালিত করা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান গুপ্তা।

সূত্র : এবিপিআনন্দ।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top