|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সৌদি আরবে বিদেশী শ্রমিক অর্ধেকে নামিয়ে আনার সুপারিশ

সৌদি আরবে বিদেশী শ্রমিক অর্ধেকে নামিয়ে আনার সুপারিশ

প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৭

দেশ, ২১ আগস্ট: সৌদি আরবে আবারো বিদেশী শ্রমিক কমানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে সেখানে যে পরিমাণ এমন শ্রমিক রয়েছেন তাদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয়েছে অনলাইন সৌদি গেজেটের এক প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, জুলাইয়ে বিদেশী শ্রমিকদের ওপর বাড়তি ফি আরোপ করা হয়েছে। এর ফলে অনেক শ্রমিক যার যার দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এর ফলে যেসব কর্মক্ষেত্র ফাঁকা হচ্ছে, সেখানে সৌদি আরবের যুবক যুবতীকে নিয়োগ দেয়ার বিষয়টি জোর দিয়ে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। এতে বলা হয়েছে, সৌদি আরবে কমপক্ষে এক কোটি বিদেশী শ্রমিক কর্মরত। এর মধ্যে আছেন বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানি, মিশরীয়, ইয়েমেনি। সব মিলিয়ে তাদের সংখ্যা এক কোটি ৩ লাখ।

এতে বলা হয়, সেখানে কর্মরত ১২ লাখ বাঙালি, ৩০ লাখ ভারতীয়, ২৫ লাখ পাকিস্তানি, ২২ লাখ মিশরীয় ও ১৪ লাখ ইয়েমেনি। জরিপে দেখা গেছে, সৌদি আরবে এ বছরের প্রথম তিন মাসে সৌদি আরবের নাগরিক নন এমন কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি আট লাখ ৫০ হাজার ১৯২। সব মিলেয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ১৩৭। এ অবস্থায় সৌদি আরবে বিদেশী শ্রমিক কমিয়ে আনার আহ্বান আবারো জোরালো হয়েছে। বলা হয়েছে, সৌদি আররে কমপক্ষে অর্ধেক করতে হবে বিদেশী শ্রমিক। প্রস্তাব করা হয়েছে, সৌদি আরবের নিজস্ব নাগরিকরা উচ্চ দক্ষতা সম্পন্ন নয় এমন খাতে বিদেশী শ্রমিকদের নিয়োগের সুযোগ রেখে বিধিনিষেধ দিতে। তাতে বলা হয়েছে, যেসব ক্ষেত্রে সৌদি আরবের নিজস্ব বিশেষজ্ঞ নেই সেসব খাতে বিদেশী শ্রমিক বা বিশেষজ্ঞ নিয়োগ দেয়া যেতে পারে।

উল্লেখ্য, এ রকম অনেক খাতে বিদেশী শ্রমিকদের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে বিপুল পরিমাণ পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তা করতে গিয়ে সময়ে সময়ে নিতাকাত বা জাতীয়করণ স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন নতুন বিধান। এসব ক্ষেত্রে জোর দেয়া হয়েছে বিকলাঙ্গদের সেবাদানকারী কেন্দ্র, কৌশলগত অংশীদারিত্ব বিষয়ক প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক কলেন, নারীদের সেবাদানকারী ক্ষেত্র, শিশুদের হাসপাতাল, নারীদের কসমেটিক সেন্টার, নারীদের সেলাই কেন্দ্র, পবিত্র দুই মসজিদের প্রকল্পে নির্মাণ খাত, গ্যাস স্টেশন ও হজযাত্রীদের পরিবহন খাত। বিশেষ কিছু ক্যাটেগরি যেমন ফটোগ্রাফির দোকান, নারীদের স্পোর্টস সেন্টার নারী কর্মীর ওপর খুব বেশি নির্ভরশীল।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top