|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সৌদি আরবে বিয়ের বয়স পেরিয়ে গেছে ৪০ লাখ নারীর

সৌদি আরবে বিয়ের বয়স পেরিয়ে গেছে ৪০ লাখ নারীর

প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: সৌদি আরবে ৪০ লাখ নারীর বিয়ের বয়স পেরিয়ে গেছে। এর মধ্যে রয়েছেন বিধবা, তালাকপ্রাপ্তা ও অবিবাহিত নারী। এটাকে উদ্বেগজনক এক প্রবণতা হিসেবে আখ্যায়িত করেছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে, ২০১৫ সালেই সৌদি আরবে বিয়ের বয়স পাড় করেছেন ৪০ লাখ। এখন পরিসংখ্যানের রিপোর্ট অনুযায়ী তারপর থেকে এ সংখ্যা ক্রমশ বাড়ছেই। এত বেশি যুবতীর বিয়ে বয়স পেরিয়ে যাওয়ায় তাদের পরিবারগুলো রয়েছেন উদ্বেগে। মেয়ের ভবিষ্যত কি হবে তা নিয়ে সবচেয়ে আতঙ্কে রয়েছেন তারা। আল আহসা সিটির একটি মসজিদের ইমাম ড. আহমেদ আলবো আলী। তিনি বলেন, সৌদি আরবে বিয়ের স্বাভাবিক বিয়ের বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা ২০০৫ সালে ছিল ১৫ লাখ। ২০১৫ সালে এসে তা দাঁড়িয়েছে ৪০ লাখে। এর অর্থ হলো গত ১০ বছরে সৌদি আরবের ৩০ বছরের বেশি বয়সী নারীদের দুই-তৃতীয়াংশ বিয়ে করেন নি। বিধবা বা তালাকপ্রাপ্তা নারীর আবার বিয়ে করার পূর্ণাঙ্গ অধিকার আছে।

তবে বেশির ভাগ মানুষ ওইসব যুবতীকে বিয়ে করতে পছন্দ করেন যাদের এর আগে বিয়ে হয় নি। এর ফলে বিধবা ও তালাকপ্রাপ্তা নারীর সংখ্যা বাড়ছে। এটা এমন নারীদের কোনো ভুল নয়। যেসব যুবতীর এখনও বিয়ে হয় নি তাদের চেয়ে এসব নারীর সচেতনতার মাত্রা বেশি। তবে এমনও অনেক তালাকপ্রাপ্তা নারী আছেন, যারা আবার বিয়ে করে স্বামীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন যাপন করছেন। আল ওয়ুন সিটি ফ্যামিলি ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মুহাম্মদ আল সালিম বলেছেন, তালাকপ্রাপ্তা নারীকে ভিন্ন চোখে দেখা হয় আরবের সমাজে। তাদের বিষয়ে সমাজে এক রকম ব্যাধি আছে। বেশির ভাগ মানুষই তালাক পাওয়ার জন্য নারীদের দায়ী করেন। এতে এসব নারীর প্রতি অবিচার করা হয়। তার মতে, একজন তালাকপ্রাপ্তা নারীর বিষয়ে তড়িঘড়ি করে এমন ধারণা নেয়া ভুল। এমনও তো হতে পারে ওই নারী নিরপরাধ। তিনি কোনো নিষ্ঠুর স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। অথবা এমনও তো হতে পারে যে, তিনি স্বামীর মাদকাসক্তির শিকার। তাই তালাকপ্রাপ্তা নারীর বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত।

সামাজিক উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞ হোসেন আল ওবাইদা তালাকপ্রাপ্তা নারীর সংখ্যা এত বেড়ে যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ বিষয়ক ওয়েবসাইটের বিস্তারকে দায়ী করেন। তিনি বলেন, একে অন্যের খেয়াল রাখার পরিবর্তে স্বামী ও স্ত্রীরা এখন এসব সামাজিক ওয়েবসাইটে বেশি সময় ব্যস্ত থাকেন। এর ফলে একের প্রতি অন্যের যে আবেগ বা ভালবাসা থাকে তা কমতে থাকে। এর বাইরেও অনেক স্বামী আছেন, যিনি বন্ধুবান্ধবদের নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এসব কারণে একজন নারী বীতশ্রদ্ধ হয়ে পড়েন। এতে তালাকের ঘটনা ঘটে। সমাজকর্মী আহমেদ আল ওতাফি বলেন, অনেক আরব দেশ আছে, যেখানে বিয়ের বয়স পেরিয়ে যাওয়া নারীদের সংখ্যা বাড়ছে। এর মধ্যে অনেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়ে করতে রাজি হন না। আবার অনেক যুবতীর বিয়েই করা হয় না। কারণ, তাদের পরিবারের সদস্যরা তাদেরকে অনুমতি দেন না। এসব নারী তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় এমনটি ঘটে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top