|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ডক্টরেট সম্মাননা পেলেন ইকবাল আহমদ ওবিই

ডক্টরেট সম্মাননা পেলেন ইকবাল আহমদ ওবিই

প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৭

দেশ, ০৩ জুলাই: ব্রিটিশ বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ী, সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিইকে সম্মানসূচক ডক্টরেট সম্মাননা দিয়েছে মানচেস্টার মেট্রপলিটান ইউনিভার্সিটি। গত ২৬ জুলাই বুধবার মানচেস্টারে ব্রিজওয়াটার হলে আনুষ্ঠানিক অনারারী ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড পিটার মান্ডেলসন ও প্রায় ১৫শ অতিথি। ব্যবসায়িক ক্ষেত্রে ইকবাল আহমদের উল্লেখযোগ্য সাফল্য এবং মানচেষ্টার সিটির রিজেনারেশন এবং অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখার স্বীকৃতিস্বরুপ এই সম্মাননায় ভূষিত করা হয়।

ব্রিটেনে সবচেয়ে ধনাঢ্য বাংলাদেশি ব্যবসায়ী ইকবাল আহমদ ওবিই ওহ্বহ্যামে তাদের পারিবারিক সুপার মার্কেটকে একটি গ্লোবাল ব্যবসায় পরিণত করেন। ১৫ বছর বয়সে যুক্তরাজ্যে আসেন তিনি। যুক্তরাজ্যে এসে ইকবাল আহমদ শুধু এদেশেই বিশাল ব্যবসা গড়ে তোলেননি, বাংলাদেশেও রয়েছে তার ব্যবসায়িক সাফল্য গাঁথা। প্রায় চার হাজার মানুষ কাজ করেন বাংলাদেশে ইকবাল আহমদের কোম্পানীতে। ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইকবাল আহমদ বাংলাদেশে হিমায়িত খাবার রফতানিতে ছিলেন শীর্ষে। এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমদ রফতানি ক্ষেত্রে অবদানের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একাধিকবার স্বর্ণপদক পেয়েছেন।

ব্রিটেনে স্বনামধন্য এই ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী বাংলাদেশ থেকে চিংড়ি আমদানী করে প্রক্রিয়াজাত করে ইউরোপ, আমেরিকা, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে বিশাল ব্যবসা গড়ে তুলেছেন। সীমার্ক কোম্পানীর সিইও এবং চেয়ারম্যান ইকবাল আহমদ ইউরোপে সর্বপ্রথম ব্ল্যাক টাইগার চিংড়ি আমদানী করেন এবং মানচেস্টার ভিত্তিক এই কোম্পানী রফতানির জন্য ১৯৯৮ সালে ষ্ক্রকুইনস অ্যাওয়ার্ড ফর এক্সপোর্টম্ব লাভ করে। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ফ্রোজেন সীফুড কোম্পানী সীমার্ক এর প্রতিষ্ঠাতা ইকবাল আহমদ বিভিন্ন ব্যবসায়িক মহলে ষ্ক্রমি. কিং প্রণম্ব নামে পরিচিত। আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসায় সফলতার জন্যে ইকবাল আহমদকে ২০০১ সালে রাণীর সম্মাননা ওবিই-তে ভূষিত করা হয়।

ইকবাল আহমদ ওবিই যে সিটিতে বাস করেন সেখানকার বাসিন্দাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের জীবনমানের উন্নয়নে সবসময়েই সাহায্য করে থাকেন। মানচেস্টার রয়েল হাসপাতাল, মানচেস্টার সিটি ফুটবল ক্লাবে পৃষ্ঠপোষকতা ছাড়াও মানচেস্টারে প্রাইমারি স্কুলগুলোতে ফ্রি হেলদি খাবার কর্মসূচীতে অবদান রেখেছেন ইকবাল আহমদ। পারিবারিক ব্যবসা ক্ষেত্রে ইকবাল আহমদকে সহযোগিতা করেন তার দুই ভাই কামাল আহমদ ও বিলাল আহমদ।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top