|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কাতার সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমিক

কাতার সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমিক

প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আকাশ, সমুদ্র ও স্থলবন্দর বন্ধ করে দেয়। মাত্র ১৪ দিনের সময় বেঁধে দিয়ে কাতারি নাগরিকদের দেশগুলো থেকে ফিরে যাওয়ার এবং একই সময়ের মধ্যে কাতার থেকে নিজেদের নাগরিকদের ফিরে আসার নির্দেশ দেয়া হয়। খবর ওয়াশিংটন পোস্টের।

এখন পর্যন্ত নয়টি দেশ কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এতে করে চরম সংকটে পড়েছে কাতার। বিপাকে পড়েছেন এসব দেশের বহু মানুষ। চাকরি হারিয়েছেন অনেকে।

সৌদি আরব সীমান্ত বন্ধ করে দেয়ার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের নির্মাণখাত। নির্মাণ সামগ্রী অামদানি বন্ধ হয়ে যাওয়ায় বহু নির্মাণ প্রতিষ্ঠান কাজ স্থগিত করে দিয়েছে। ফলে বেকার হয়ে গেছে বহু শ্রমিক। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক।

দোহার নির্মাণশিল্পে কর্মরত বিদেশি ব্যবসায়ী আসরার জানান, ইতোমধ্যেই সাধারণ লোকজনসহ তিন লাখের বেশি শ্রমিক কাতার ত্যাগ করেছেন। এখনও সেই পরিস্থিতি চলমান রয়েছে। অবরোধের কারণে বেশিরভাগ কোম্পানি নির্মাণ সামগ্রী স্বল্পতার কারণে কাজ বন্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকলে ছোট ছোট কোম্পানি তাদের শ্রমিকদের ছুটিতে কিংবা ভিসা বাতিল করে এককালীন দেশে পাঠিয়ে দিতে বাধ্য হবে।

কাতারের নির্মাণশিল্পে কর্মরত ২১ বছর বয়সী বাংলাদেশি শ্রমিক সৌরভ আহম্মেদ বলেন, আগে বছরে একমাস ছুটি থাকলেও কাজ কমে যাওয়ায় ছুটি বাড়িয়ে পাঁচমাস করা হচ্ছে।

তিনি আরও বলেন, দোহায় চাকরি খুঁজে পেতে একজনকে চার হাজার ডলার পর্যন্ত ফি দিতে হয়। কিন্তু তাতে যদি কোনো লাভই না হয়, টাকা উপার্জন না করা যায়, তাতে কী লাভ?

বিদেশি শ্রমিকদের এখন খাবার সংকটের চিন্তা পেয়ে বসেছে। বিদেশি শ্রমিকরা পারিশ্রমিক হিসেবে প্রতিমাসে কমবেশি একশ ৬০ ডলার পেয়ে থাকেন। খাবারের দাম ১০ শতাংশ বাড়লেও তারা ক্ষতিগ্রস্ত হন। তারা সর্বোচ্চ ৫৪ ডলার ব্যয় করার ক্ষমতা রাখেন। তার বেশি হলে সমস্যায় পড়ার কথা বলছেন কাতারে বিদেশি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের প্রধান ভানি স্বরস্বতী। অথচ কাজ কমে যাওয়ায় শ্রমিকদের উপার্জন কমে গিয়ে চরম বিপাকে পড়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top