|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. খালেদা জিয়া লন্ডন আসছেন শনিবার, থাকবেন ঈদ পর্যন্ত

খালেদা জিয়া লন্ডন আসছেন শনিবার, থাকবেন ঈদ পর্যন্ত

প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭

দেশ ডেস্ক : ১৫ জুলাই শবিনার লন্ডন আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করে তিনি দেশে ফিরবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। দলের নেতারা বলছেন, চেয়ারপারসনের এ সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। লন্ডনে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক নানা বিষয়ে পরামর্শ করবেন। আন্দোলন ও নির্বাচন ইস্যুতে সিদ্ধান্ত হতে পারে শীর্ষ দুই নেতার আলোচনায়। দলীয় সূত্রে জানা গেছে, নিজের অনুপস্থিতিতে দল পরিচালনা এবং সংগঠনকে গতিশীল রাখতে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া। জানা গেছে, গতবারের মতো এবারো খালেদা জিয়া দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করতে পারেন। এখানে দুই ছেলের পরিবারের সদস্যদের সাথে ঈদুল আজহা উদযাপন করবেন। এ ছাড়া পা ও চোখের চিকিৎসা করাবেন খালেদা জিয়া। বেশ কিছুদিন ধরে তার পায়ের সমস্যা কিছুটা বেড়েছে। এর আগে তিনি চোখের অপারেশন করিয়েছিলেন লন্ডনে।

সূত্র মতে দলের স্থায়ী কমিটির এক সদস্য, এক ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির এক তরুণ নেতা এবং সাবেক এক ছাত্রনেতা বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হয়ে লন্ডন আসবেন। দলের নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচনের আগে এটাই হতে পারে খালেদা জিয়ার শেষ লন্ডন সফর। তাই নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে এই সফরেই তারেক রহমানের সাথে আলোচনা চূড়ান্ত করতে চান বিএনপি প্রধান। এর মধ্যে আন্দোলন, জাতীয় নির্বাচন, স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ, জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পদায়ন, গুরুত্বপূর্ণ জেলা কমিটি গঠনের ব্যাপারে তারেক রহমানের সাথে আলোচনা করবেন বেগম জিয়া। এতে সফরসঙ্গী নেতারাও থাকবেন। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক মহলের চাওয়া-পাওয়া কি সেসব বিষয়েও আলোচনায় হবে। আন্তর্জাতিক সমর্থন আদায়ে বিএনপির আরো কী করণীয় রয়েছে, তাও গুরুত্বের সাথে আলোচনায় আসবে। পাশাপাশি কবে নাগাদ আন্দোলনে নামা উচিত হবে তাও চূড়ান্ত হবে এই সফরে।

জানা গেছে, আগামী নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া নিয়েও তারেক রহমানের সাথে মতবিনিময় করবেন তিনি। লন্ডন সফর শেষ করে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া। রূপরেখা কী হবে, তা নিয়েও সেখানে আলোচনা হবে। সবমিলিয়ে আগামীতে বিএনপির আন্দোলন ও নির্বাচনী কৌশল চূড়ান্ত হতে পারে এ সফরে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন এসেছিলেন খালেদা জিয়া। দীর্ঘ দুই মাসের বেশি সময় তখন তিনি এখানে ছিলেন। ওই সফরেও রাজনৈতিক ও সাংগঠনিক নানা বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। দেশে ফিরে দলের ষষ্ঠ কাউন্সিলের দিন ঘোষণা করেন খালেদা জিয়া।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top