|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দিলচাঁদ রেস্টুরেন্টের নবযাত্রা

দিলচাঁদ রেস্টুরেন্টের নবযাত্রা

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৭

লন্ডন, ১৯ মে:
লন্ডনের লিভারপুর স্ট্রিটে অবস্থিত ঐতিহ্যবাহী দিলচাঁদ রেস্টুরেন্ট নব উদ্যমে যাত্রা শুরু করেছে। গত ১৬ মে মঙ্গলবার কমিউনিটির বিভিন্নস্তরের মানুষকে নিয়ে স্বনামধন্য এই রেস্টুরেন্টের নব যাত্রার উদ্বোধন করেন সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

দিলচাঁদের অন্যতম সত্ত্বাধিকারী শফিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেথনাল গ্রীন বো আসনের লেবার পার্টির এমপি পদপ্রার্থী রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইন, জিএলএ মেম্বার উমেশ দেশাই, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি জালাল উদ্দীন, এমএ হাশেম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশা, সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি বেলাল আহমদ, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, জনমতের নির্বাহী সম্পাদক সায়েম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত এক বছর সংস্কার কাজের জন্য এটি বন্ধ ছিল। নতুন চালু হওয়া দিলচাঁদ রেস্টুরেন্টে বাংলাদেশি ও ইন্ডিয়ান খাবারের পাশাপাশি আলাদা করে চালু করা হচ্ছে থাই রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের উপরে চালু হয়েছে আবাসিক হোটেল। দিলচাঁদ শফিকুর রহমান চৌধুরীর পারিবারিক ব্যবসা। প্রায় ৬৫ বছর আগে শফিকুর রহমান চৌধুরীর বাবা আব্দুল মুতলিব চৌধুরী এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন।
১৯৬২ সালে দিলচাঁদ রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে। দিলচাঁদ রেস্টুরেন্টের সাথে জড়িয়ে আছে প্রবাসী বাঙালিদের নানা আন্দোলন, সংগ্রামের কথা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই দিলচাঁদকে কেন্দ্র করেই মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনার সাক্ষী দিলচাঁদ রেস্টুরেন্ট। দিলচাঁদ রেস্টুরেন্টে কয়েকবার এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ বাদ যাননি দিলচাঁদের আথিতেয়তা থেকে। ওয়ান ইলেভেনের সময়ে শেখ হাসিনা যখন লন্ডনে নির্বাসিত ছিলেন, তখন তিনি এই দিলচাঁদ রেস্টুরেন্টেই সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top