|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জাতীয় নির্বাচনের আর মাত্র ৪ সপ্তাহ : সরগরম টাওয়ার হ্যামলেটস, দুই প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা

জাতীয় নির্বাচনের আর মাত্র ৪ সপ্তাহ : সরগরম টাওয়ার হ্যামলেটস, দুই প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা


প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৭

দেশ রিপোর্ট::
আগামী ৮ জুন বৃটেনের জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন-তারিখ যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর ক্যাম্পেইন ততই জোরালো হচ্চেছ। জাতীয় প্রচার-প্রচারণার পাশাপাশি বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রীন ও বো এলাকাও নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে ওঠেছে। এই আসনে লেবার পার্টির বর্তমান এমপি রুশানারা আলী ও স্বতন্ত্র প্রার্থী টিভি প্রেজেন্টার আজমাল মাসরুর তাঁদের নির্বাচনী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা ঘটিয়েছেন।

গত ২৯ এপ্রিল শনিবার দুপুরে বেথনাল গ্রীনের মিউজিয়াম গার্ডেনে এক সমাবেশের মধ্য দিয়ে ক্যাম্পেইনের সূচনা ঘোষণা করেন রুশানারা আলী এমপি। এর ৮দিন আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পূর্ব লন্ডনের ওয়াটার লিলি ব্যানকুয়েটিং হলে বিরাট কমিউনিটি সমাবেশের মধ্য দিয়ে নিজের নির্বাচনী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আজমাল মাসরুর। রুশানারার ক্যাম্পেইন সমাবেশে ছিলেন অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী আর আজমাল মাসরুরের সমাবেশে উপস্থিতি ছিলো কমিউনিটির বিভিন্নস্তরের দেড়শতাধিক মানুষের।

রুশানারা আলী তাঁর সমাবেশে তিনি ও তাঁর দল লেবার পার্টিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেছেন, একমাত্র লেবার নেতৃত্বের পক্ষেই সম্ভব দেশকে বাজেট কাটের উ্সব থেকে বাঁচানো। আর আজমাল মাসরুরের সমাবেশে কমিউনিটি নেতৃবৃন্দ তাঁকে একজন যোগ্য প্রার্থী উল্লেখ করে বলেছেন, তিনি হবেন বেথনাল গ্রীন ও বো’র প্রকৃত জনপ্রতিনিধি। যাকে এই এলাকার মানুষ সুখে-দুচ্ঞখে তাদের পাশে পাবেন। কমিউনিটি নেতৃবৃন্দ তাঁকে বিজয়ী করতে কাধে কাধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। নিচে দুই প্রার্থীর সমাবেশের বিস্তারিত সংবাদ তুলে ধরা হলো।

 


রুশানারার আলীর ক্যাম্পেইন সমাবেশ
গত ২৯ এপ্রিল শনিবার বেথনাল গ্রীনের মিউজিয়াম গার্ডেনে এক সমাবেশের মধ্যে দিয়ে তিনি তার এই প্রচারনা শুরু করেন। এসময় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, জিএলএ মেম্বার উমেশ দেশাই ও স্থানীয় লেবার দলীয় কাউন্সিলারসহ দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে রুশনারা আলী নিজের জন্য ভোট চেয়ে বলেন, আগামী নির্বাচনটি ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ন। কারন থেরেসা মেম্বর কঠোর ব্রেক্সিট নীতি বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি সংকটের মুখে পড়বে। চাকরি হারাবে হাজার হাজার মানুষ। দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এই উদ্যোগকে রুখে দাঁড়াতে হলে আমাদেরকে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে সর্বত্র এর বিরুদ্ধে জোরালো বিরোধিতা করতে হবে। আমি সব সময়ই এর বিরোধিতা করেছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

রুশনারা আরো বলেন, শুধু ব্রেক্সিট নয় টোরী সরকারের নজিরবিহীন বাজেট কাট সাধারণ মানুষের জীবনকে কঠোর করে তুলেছে। তাদের বাজেট কাটের কারণে আজ আমাদের স্কুল, হাসপাতাল, হাউজিং সেক্টর তথা বিভিন্ন সার্ভিস প্রতিষ্ঠান ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এই মূহুর্তে একে প্রতিরোধ করতে না পারলে আমাদের জন্য আগামীতে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে। তিনি বলেন, একমাত্র লেবার নেতৃত্বের পক্ষেই সম্ভব দেশকে এই বাজেট কাটের উ্সব থেকে বাঁচানো। কারণ অতীতের মতো একমাত্র লেবার পার্টিরই রয়েছে জনমুখী পরিকল্পনা। আর এজন্য তাকেসহ সারা দেশে লেবার পার্টির প্রার্থীদের বিজয়ী করার জন্য তিনি সবার কাছে অনুরোধ জানান। রুশনারা তাকে পরপর দুইবার বেথনাল গ্রীন এন্ড বো আসনে এমপি নির্বাচিত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আবারো এমপি নির্বাচিত হলে স্থানীয় বাসিন্দাদের জন্য তার লড়াই অব্যাহত থাকবে।

সমাবেশে টাওয়ার হ্যামলেটসে লেবার দলীয় নির্বাহী মেয়র জন বিগস আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য সাধারন নির্বাচনে রুশনারাসহ সারা দেশে লেবার পার্টির প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সবার প্রতি অনুরুধ জানান। মেয়র বলেন, তাদের এই ব্যয় সংকোচনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে আমাদের দুই এমপি রুশনারা আলী এবং জিম ফিটজপ্যাট্রিক লড়াই চালিয়ে যাচ্চেছন। এই লড়াই অব্যাহত রাখার জন্য তাদের পুনচ্ঞনির্বাচন জরুরী। সাধারন বাসিন্দাদের জীবনে সত্যিকারের পরিবর্তনের জন্য টাউন হল, সিটি হল এবং পার্লামেন্ট – একথায় সর্বত্র আমাদের লেবার পার্টির মূল্যবোধ প্রতিষ্ঠা দরকার। আমি আশা করছি আসন্ন সাধারন নির্বাচনে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা আবারো রুশনারা এবং জিম ফিটজপ্যাট্রিককে নির্বাচিত করবেন। জিএলএ মেম্বারর উমেশ দেশাই বলেন, রুশনারাকে পরপর দুই বার নির্বাচিত করে বেথনাল গ্রীণ এন্ড বো এর বাসিন্দারা বিচক্ষনতার পরিচয় দিয়েছিলেন। আশা করি তারা আবারো তাকে নির্বাচিত করবেন। কারণ তিনি ইতোমধ্যে জাতীয় পর্যায়ে একজন ক্যাম্পেইনার এমপি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

 


আজমাল মাসরুরের কমিউনিটি সমাবেশ
আসন্ন বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বাঙালি অধ্যুষিত বেথনালগ্রীন ও বো আসনে সম্ভাব্য এমপি প্রার্থী টিভি প্রেজেন্টার আজমাল মাসরুর-এর নির্বাচনী ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ তাঁকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আজমাল মাসরুর হচ্ছেন একজন যোগ্য প্রার্থী। তিনি বেথনাল গ্রীন ও বো এলাকার মানুষের সুবিধা-অসুবিধায় পাশে থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন। তাঁকে নির্বাচিত করতে আমরা কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবো। গত ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পূর্ব লন্ডনের ওয়াটারলিলি ব্যানকুয়েটিং হলে কমিউনিটির বিভিন্নস্তরের বিপূলসংখ্যক মানুষের উপস্থিতিতে তাঁকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়।

ব্যারিস্টার ওমর ফারুকের উপস্থাপনায় উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট এমপি প্রার্থী আজমাল মাসরুর, বিশিষ্ট শিক্ষাবিদ কমিউনিটি নেতা হাসনাত হোসাইন এমবিই, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস পিপলস অ্যালায়েন্স এর সভানেত্রী কাউন্সিলার রাবিনা খান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সিরাজুল হক সিরাজ, কাউন্সিলার আবুল আসাদ, সেন্ট পিটার্স বেঙ্গলী এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব আতিক মিয়া, কমিউনিটি নেতা মোঃ শামসুল হক, মোহাম্মদ লতিফ, জেনি বজওয়েল, থমাস রিমুস, অ্যানি ওয়েস্ট ও মিস জাউজি। বক্তারা আরো বলেন, আমাদের একজন জনপ্রতিনিধি দরকার যিনি সত্যিকার অর্থেই আমাদেরকে প্রতিনিধিত্ব করবেন। শুধু পার্লামেন্ট নিয়েই ব্যস্ত থাকবেন না। সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন। যেকোনো প্রয়োজনে ডাকলে তাঁকে আমরা কাছে পাবো।

বক্তারা বর্তমান এমপি রুশানারা আলীকে জনবিচ্ছিন্ন উল্লেখ করে বলেন, তিনি লেবার পার্টির এমপি, কমিউনিটির প্রতিনিধি নন। তাঁরা বলেন, দল তাঁকে মনোনয়ন দিয়েছে। কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেছে সাধারণ মানুষ। সুতরাং জনগনের সুখে-দুঃখে কাছে থাকা এমপির দায়িত্ব। হাসনাত হোসাইন এমবিই বলেন, যদি কেউ মানুষের বেদনার কথা বুঝতে না পারে তাহলে সে আবার কিসের জনপ্রতিনিধি। আমাদের আজমাল মাসরুরের মতো মানুষের দরকার। তিনি সাহসের সাথে তাঁর এলাকায় প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়েছেন। যিনি বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে কমিউনিটিকে প্রতিনিধিত্ব করতে পারবেন। যিনি তার আসনের বাসিন্দাদের জন্য হবেন উচ্চকণ্ঠ। হাউজিং সমস্যা নিরসন, শিক্ষা উন্নয়ন ও অপরাধ নির্মূলে ভুমিকা রাখতে পারবেন। তিনি বলেন, আপনার পেছনে আমি আছি, আমার পরিবারও আছে। আমরা এখন পপলার-লাইম হাউসেও একজন বাঙালি প্রার্থী দেখতে চাই। ব্যারিস্টার আতাউর রহমান বলেন, আজমাল মাসরুর সবদিক থেকে একজন যোগ্য প্রার্থী। তাঁকে যদি যুক্তরাজ্যের পক্ষে ইউনাইটেড ন্যাশনেও প্রতিনিধিত্ব করতে বলা হয় তিনি সাহসিকতার সাথেই করতে পারবেন। আমরা তাঁকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

কাউন্সিলার রাবিনা খান বলেন, টাওয়ার হ্যামলেটস এক কমিউনিটি, এক পরিবার। সঠিক সময়ে আমরা সঠিক প্রার্থী পেয়েছি। কারণ বর্তমান লেবার এমপি পার্লামেন্টে তাঁর আসনের মানুষের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছেন। তিনি তার এলাকার মানুষের নাগালের বাইরে রয়েছেন। আজমাল মাসরুর এমন একজন রাজনীতিক, যিনি মানুষের জন্য রাজনীতি করেন। আমরা তাঁকে কমিউনিটির যেকোনো সমস্যায় পাশে পাই। কোনো লীডার কমিউনিটি গড়তে পারেনা, কমিউনিটিই লীডার গড়তে পারে। তাই আজ আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিতে চাই- আজমাল মাসরুরই আমাদের লীডার। ব্যবসায়ী সিরাজুল হক সিরাজ বলেন, আমরা অনেক এমপি দেখেছি। বেথনালগ্রীন ও বোর প্রাক্তণ এমপি পিটার শো’র সাথে কাঁধে কাধ মিলিয়ে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু আমাদের বর্তমান এমপি আমাদের ডাকে কখনো সাড়া দেননা। আমরা চাই আমাদের একজন প্রকৃত প্রতিনিধি। আজমাল মাসরুরই হবেন আমাদের প্রকৃত প্রতিনিধি। তাই সবকিছুর উর্ধেওঠে তাকে নির্বাচিত করতে ক্যাম্পেইন করে যেতে হবে।

এমপি প্রার্থী আজমাল মাসরুর বলেন, সংসদ সদস্যদের কাজ নয় শুধু সংসদে বসে ডিবেট করা। পার্লামেন্টে বিতর্ক করার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার মানুষের সুবিধা-অসুবিধায় পাশে থাকা এমপিদের একটি প্রধান দায়িত্ব। আমি নির্বাচিত হলে প্রথমত এই নিশ্চয়তা দিতে চাই যে, বেথনাল গ্রীন ও বো এলাকার মানুষ আমাকে তাদের কাছে পাবে। তাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো। নির্বাচিত হলে বর্তমান যে সার্জারী ব্যবস্থা আছে তা দ্বিগুণ হয়ে যাবে। আমি কোনো রাজনীতিক দলের সাথে সম্পৃক্ত না হওয়ার সুবিধা হচ্ছে, আমি শুধু আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে জবাবদিহী থাকবো। কমিউনিটির কাজে নিজেকে নিবেদিত করতে পারবো। যা আমার নির্বাচনী এলাকার মানুষের প্রয়োজন। তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিলড্রেন সার্ভিস নিয়ে অফস্ট্যাট রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, আমি নির্বাচিত হলে চিলড্রেন সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহীতার আওতায় নিয়ে আসবো এবং এই সমস্যার সমাধানকল্পে যথাযথ উদ্যোগ গ্রহণ করবো। তিনি বলেন, আমি নির্বাচিত হলে নাইফ ক্রাইম ও অসামাজিক কার্যকলাপ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। পুলিশের সাথে আলোচনা সাপেক্ষে নাইফ অ্যামেস্ট্রির ঘোষণা করবো। তাছাড়া হাউজিং সমস্যার সমাধানে প্রাইভেট ডেভোলাপাররা যাতে উন্নত মানসম্পন্ন অ্যাফোর্ডেবল স্যোশিয়েল হাউজিং তৈরি করে সে জন্য কাউন্সিলের প্রতি চাপ সৃষ্টি করবো।

উল্লেখ্য, বিবিসি স্কাইসহ মূলধারার বিভিন্ন টিভি চ্যানেল ও বাংলা মিডিয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন টক শো’র উপস্থাপক এবং কমেন্টেটর আজমাল মাসরুর ২০১০ সালে বেথনাল গ্রীন ও বো’তে লিবারেল ডেমোক্রেট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট লাভ করেন। ওই নির্বাচনে তিনি ও বর্তমান এমপি রুশানারা আলীসহ বড় দল থেকে ৪জন বাঙালি প্রতিদ্বন্দ্বিতা করেন। একাধিক বাঙালি প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হয়ে যায় ফলে তিনি কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারেন নি। এবারের নির্বাচনে লেবারের রুশানারা আলীর সাথে তিনি একমাত্র বাঙালি প্রার্থী হওয়ায় নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top