|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটিশ রাণীর প্রতি আমেরিকাকে ‘ফিরিয়ে নেয়ার’ আহ্বান!

বৃটিশ রাণীর প্রতি আমেরিকাকে ‘ফিরিয়ে নেয়ার’ আহ্বান!

প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫

2013
অত্যধিক সংখ্যক প্রেসিডেন্ট প্রার্থী দেখে ত্যাক্তবিরক্ত হয়ে ‘আমেরিকাকে ফিরিয়ে নিতে’ বৃটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে চিঠি লিখেছেন এক মার্কিন নাগরিক! তবে তার এমন উদ্ভট অনুরোধ ভদ্রভাবে ফিরিয়ে দিয়েছেন রাণী। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের এক ব্যবহারকারী জানান, বৃটিশ রাজপরিবারের প্রতি অনুরক্ত তার এক আমেরিকান বন্ধু সম্প্রতি বাকিংহ্যাম প্রাসাদ বরাবর এক চিঠি লিখেছেন। কারণ, আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে অত্যধিক সংখ্যাক প্রার্থী (বিশেষ করে রিপাবলিকান দলের) দেখে তিনি বিরক্ত। শেষমেশ উপায়ন্তর খুঁজে না পেয়ে, ওই ভদ্রলোক বৃটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে চিঠি লিখেছেন। সে চিঠিতে তিনি লিখেছেন, আমেরিকান জনগণের পক্ষ হতে, আমি আপনাকে সকাতরে অনুরোধ করছি, আমাদের আপনি ফিরিয়ে নিন। চিঠিতে তিনি আরও লিখেন, নেতা বেছে নেয়ার যে সমস্ত বিকল্প আমাদের রয়েছে তা পরিষ্কার অর্থেই সন্তোষজনক নয়। আবারও, আমি আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও যুক্তরাজ্যের একটি উপনিবেশ বানান। আমি কেন এ বিষয়টিকে জরুরী বলে ভাবছি, তার অন্যতম কারণ হিসেবে আমি আপনাকে আজকে রাতের রিপাবলিকান পার্টির বিতর্ক দেখতে বলবো! ধন্যবাদ আপনাকে। ঈশ্বর রাণীকে রক্ষা করুন।
বৃটিশ দৈনিক দ্য ইন্ডেপেন্ডেন্ট জানিয়েছে, এ চিঠিটি ১৬ই সেপ্টেম্বর পাঠানো হয়েছি রাণীর কাছে। সেদিনই টিভি চ্যানেল সিএনএন আয়োজিত প্রাথমিক দলীয় বিতর্কে অংশ নিয়েছেন ১১ রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী।
পরবর্তীতে রাজপরিবারের আনুষ্ঠানিক কাগজে রাণীর ডেপুটি করেসপন্ডেন্স কো-অর্ডিনেটর (ডিসিসি) এ চিঠির উত্তর দিয়েছেন। তিনি ভদ্রোচিতভাবে এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। স্বভাবতই, এ উত্তরে সন্তুষ্ট নন বিরক্ত ওই আমেরিকান ভদ্রলোক। রাজপরিবারের পক্ষে দেয়া পাল্টা চিঠিতে ডিসিসি বলেন, আমেরিকান সরকার ব্যবস্থা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি জানিয়ে রাণীর কাছে লেখা চিঠির প্রত্যুত্তর দিতে আমাকে বলা হয়েছে। আপনার মতামত সূচিত করা হয়েছে। তবে আমি নিশ্চিত আপনি এটা মানবেন যে, কোনো স্বার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে রাণীর হস্তক্ষেপের সুযোগ নেই। প্রসঙ্গত, রাজপরিবারের ঠিকানায় পাঠানো চিঠির উত্তর নিয়মিতই দেয়া হয়। এ বছরের শুরুতে রাণীকে নিজের জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে ছয় বছর বয়সী মেয়ের লেখা চিঠির উত্তরও দিয়েছিলেন রাণীর একজন সহকারী। সেখানে বলা হয়েছিল, রাণী আপনার চিন্তার ব্যাপক প্রশংসা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আপনি জন্মদিনে মিষ্টি কিছু সময় কাটাবেন।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top