|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ঢাকা শহর রক্ষা বাঁধের জমি উদ্ধারে অসহায় সরকার

ঢাকা শহর রক্ষা বাঁধের জমি উদ্ধারে অসহায় সরকার

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫

ঢাকা শহর রক্ষা বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমির অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে পরছেনা সরকার। তাই এবার পানি সম্পদ মন্ত্রণালয়কে একটি শক্তিশালী কমিটি গঠন করে কঠোর ব্যাবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।

রবিবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদিয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকের কার্যপত্রে দেখা যায়, ঢাকা সমন্বিত বাঁধ প্রকল্পের আওতায় আবদুল্লাহপুর থেকে পোস্তাগোলা পর্যন্ত (৩৫ দশমিক ৬৩০ কিলোমিটার জায়গা জুড়ে) জমি অধিগ্রহণ করা হয়। এরমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে মোট ৬৪২ দশমিক ২০ একর জমির মধ্যে ব্যবহৃত হয়েছে ৪৬৩ দশমিক ৭০ একর।

অব্যবহৃত রয়েছে ১৭৮ দশমিক ৫০ একর। বর্তমানে অধিকাংশ জমি অবৈধ দখলে আছে। সিটি জরিপে অধিগ্রহণের তুলনায় কম রেকর্ড হয়েছে। এতে আরও বলা হয়েছে ১০৮১ জন অবৈধ দখলদারের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আরো ৫৫৮ দখলদারের তালিকা পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

এছারা সরকারি চাকরিতে অনাথ ও এতিমদের বিশেষ সুবিধা দিতে সরকার ঘোষিত এতিম কোটা যথাযথভাবে পূরণ করা হচ্ছে কী না সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে সংসদীয় কমিটি। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বিষয়টির বিস্তারিত তথ্য জানতে চায়। একইসঙ্গে সমাজসেবা অধিদপ্তরাধীন উন্নয়ন প্রকল্পগুলোর রাজস্ব খাতে স্থানান্তরের সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি, চাকরি ক্ষেত্রে এতিম কোটা পূরণের সর্বশেষ অবস্থা ও সমাজসেবা অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের রাজস্ব খাতে স্থানান্তরের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটি দেশের যেসব জেলায় সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব ছিলো সেগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।

এছাড়া বৈঠকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীদের যথাযথভাবে চিহ্নিত করে প্রকৃত ভাতাভোগীদের ভাতা প্রদানের সুপারিশ করা হয়।1445191748_12107894_895990777145657_2946786010123827822_n-696x398

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top