|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে হাইকমিশনের সাথে বৈঠকে প্রফেসর আব্দুল হান্নান – প্রবাসীদের সহজ ভাবে ভোট প্রদানের সুযোগ তৈরী করে দিতে হবে

লন্ডনে হাইকমিশনের সাথে বৈঠকে প্রফেসর আব্দুল হান্নান – প্রবাসীদের সহজ ভাবে ভোট প্রদানের সুযোগ তৈরী করে দিতে হবে


প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫

বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট-২ (ওসমানী নগর-বিশ্বনাথ) সংসদীয় আসনের প্রার্থী প্রফেসর আব্দুল হান্নান বলেছেন, প্রবাসীদের শুধু রেমিটেন্স যোদ্ধা না বলে দেশের অর্থনীতির প্রধানতম চালিকা হিসেবে তাদের যথাযত সম্মান দিতে হবে। বাংলাদেশী নাগরিক পৃথিবীর যে দেশেই বসবাস করেন না কেন, নাগরিক হিসেবে তাদের প্রতিটি অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডন যদি প্রবাসীদের দীর্ঘ দিনের দাবি ভোটাধিকার বাস্তবে কার্যকর করতে পারে তবে সেটি হবে প্রবাসীদের জন্য সব চেয়ে বড় সম্মানজনক প্রাপ্তি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আন্তরিক এবং প্রবাসীরা মনে করছেন ভোটার তালিকায় সহজ ভাবে অন্তর্ভুক্তির জন্য এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা বাংলাদেশ হাইকমিশনকেই পালন করবে।

তিনি গত মঙ্গলবার দুপুরে বাংলাদেশে হাইকমিশন লন্ডনে মতবিনিময় কালে বক্তব্য রাখছিলেন। যুক্তরাজ্য সফররত প্রফেসর আব্দুল হান্নান মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে তার পূর্বনিধারিত মতবিনিময় অনুষ্ঠানের জন্য পৌঁছালে তাঁকে স্বাগত জানান হাইকমিশনার আবিদা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক আকবর হোসেন, হাইকমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত।

প্রবাসীদের ভোটাধিকার,দেশে প্রবাসীদের নিরাপদ বিনিয়োগ এবং দেশে প্রবাসীদের সম্পদ দখলরোধে আইনি সহায়তা ও রাজনৈতিক নেতৃত্বের সামাজিক কর্তব্য বিষয়ে প্রফেসর আব্দুল হান্নান আলোচনা করেন।

তিনি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে বলেন, আমি দেশে সিলেট-২ নির্বাচনী আসনের একজন প্রার্থী। প্রবাসে আমার আসনের হাজার হাজার নাগরিক বসবাস করেন। অর্থনীতিতে তাদের অবদান কোনো ভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।আমি নির্বাচনী মতবিনিময়ের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন সিটিতে সফর করে সবার কাছ থেকেই এই দাবি পেয়েছি যে তারা সহজ উপায়ে তাদের ভোটাধিকার চান।তারা চান কোনো ধরণের জটিলতা ছাড়া ভোটার হয়ে তাদের আমানত ভোটটি প্রদান করতে।

প্রফেসর হান্নান প্রবাসী বিনিয়োগ বিষয় উল্ল্যেখ করে বলেন, প্রবাসীদের বিনিয়োগের জন্য দেশ চমৎকার পরিবেশ রয়েছে। তিনি বিনিয়োগে আগ্রহীদের এ ক্ষেত্রে হাই কমিশন থেকে সহায়তা নেয়ার আহবান জানান, সেই সাথে তিনি নিজেও একজন ব্যবসায়ী এবং উদ্যোগতা হিসেবে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,প্রবাসীরা দেশে বিনিয়োগ, চাঁদাবাজি কিংবা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে যেন আইনি জটিলতার মুখোমুখি না হন। তিনি বলেন, সামাজিক কোনো বিষয়ে তিনি এবং তাঁর দল সর্বাত্বক সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বিমান টিকেটের অতিরিক্ত মূল্য এবং ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অন্য এয়ারলাইন্স চালু করতে হাই কমিশনের সহায়তা কামনা করেন।

হাইকমিশনার আবিদা ইসলাম প্রফেসর আব্দুল হান্নানকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের ভোটাধিকার, দেশে বিনিয়োগ, বিমানের ভাড়া সহনশীল পর্যায়ে নেয়াসহ প্রবাসীদের সকল ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে তাঁর পক্ষ থেকে সকল ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ এর প্রেস সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী উদ্যোক্তা আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ওসমানী নগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম ইউকের সভাপতি শাহ নেসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, ওসমানী নগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম ইউকের সদস্য সচিব
আব্দুর রহিম রঞ্জু, ফোরামের প্রধান সমন্বয়ক কাজী নজমুল আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রব, কমিউনিটি ব্যক্তিত্ব তালেব উদ্দিন রব, আব্দুর রউফ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান, আব্দুল বাসিত রফি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top