|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. হাউজ অব কমন্সে আর এ ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং প্রোগ্রাম সম্পন্ন

হাউজ অব কমন্সে আর এ ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং প্রোগ্রাম সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫

ব্রিটেনের হাউজ অব কমন্সে অনুষ্ঠিত হলো আর এ ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং প্রোগ্রাম। এতে উপস্থিত সুধিজন সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।

আর এ ফাউন্ডেশন ইংল্যান্ড, ওয়েলস ও বাংলাদেশে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে থাকে, যার মধ্যে দারিদ্র বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষা অন্যতম। গত ১৬ সেপ্টেম্বর হাউজ অব কমন্সে এই ব্রিটিশ রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংস্থার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক মোঃ রহমত আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন লন্ডনের পপলার ও লাইম হাউস আসনের এমপি আপসানা বেগম, বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস আকবর হোসেন এবং বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পি শুভ্র দেব।

ইভেন্ট পরিচালনা করেন তামান্না মিয়া, এবং কোরআন তেলাওয়াত করেন মনির খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অসংখ্য কমিউনিটি নেতা, সাহিত্যিক, শিক্ষক ও সমাজসেবক। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মো. আয়াস মিয়া, হুমায়ুন কবির, শাহ মুনিম, আসমা মতিন, প্রফেসর মিসবাহ কামাল, আবুল কালাম আজাদ ছোটন, ড. সিরাজ আলী, সৈয়দ জহুরুল হক প্রমুখ।

বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে এর মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি এমপি আপসানা বেগম বলেন, সংগঠনের মাধ্যমে যে সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

স্পিকার সুলুক আহমদ উল্লেখ বলেন, আর এ ফাউন্ডেশন নানা কার্যক্রমের মাধ্যমে কাজের পরিধি আরও বিস্তৃত করতে সক্ষম।

বিশেষ অতিথি মিনিস্টার প্রেস বলেন, সংস্থার কাজ বাংলাদেশের গরীব মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। শিল্পি শুভ্র দেবও ফাউন্ডেশনের প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুতি জানান।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়। প্রায় দুই ঘন্টাব্যাপি অনুষ্ঠানটি কবিতা, গান ও ডকুমেন্টারী দ্বারা সমৃদ্ধ হয়। সঙ্গীত পরিবেশন করেন শুভ্র দেব, কবিতা আবৃত্তি করেন আসমা মতিন এবং “প্রতিবাদি কণ্ঠ” শিরোনামে একটি কবিতা আবৃত্তি ভিডিও প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

উল্লেখ্য, এমপি আপসানা বেগমের সহযোগিতায় এবার দ্বিতীয়বার হাউজ অব কমন্সে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংগঠন বিগত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা, নিরাশ্রয়দের ঘর নির্মাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ঈদ সামগ্রী বিতরণ প্রভৃতি কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়েও বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top