বার্মিংহামে ঈদে মিলাদুন্নবী সা. পালিত
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাজ্যের বার্মিংহাম লজেল্স উইলস্টিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
মসজিদের ট্রাস্টি ও সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হক নোমানী সভাপতিত্বে এবং ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ হুসাম উদ্দিন আল-হুমাইদী উপস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ এর সাহেবজাদা, মুফতীয়ে আযম হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি বক্তব্যে বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালন মানুষের মধ্যে নবীপ্রেম এবং নবীর আদর্শ ফুটিয়ে তোলে। বর্তমানে সমাজে দুরুদ শরীফের প্রচলন গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রিয় নবী সাঃ এর সান্নিধ্য লাভ এবং আল্লাহর অসংখ্য রহমত ও বরকত অর্জনের অন্যতম মাধ্যম।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের প্রেসিডেন্ট আলহাজ্ব আজির উদ্দিন আবদাল, ভাইস প্রেসিডেন্ট হাজী হারুন মিয়া, ট্রেজারার হাজী তেরা মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, সেক্রেটারি হাফিজ শামীম আল মামুন, মাওলানা হাবিবুর রহমান সহ অসংখ্য মুসল্লিয়ান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আবুল হোসাইন। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

