ব্রিটিশ ট্রেজারি ও সিটি মন্ত্রী হলেন লুসি রিগবি
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫
এহসানুল ইসলাম চৌধুরী শামীম:: ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে মন্ত্রিসভায় রদবদল হয়েছে। এই রদবদলের মধ্যে নর্থাম্পটন নর্থ আসনের এমপি সলিসিটর লুসি রিগবিকে ট্রেজারি ও সিটি মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে লেবার দলের হয়ে এমপি নির্বাচিত হওয়ার পর রিগবিকে একই বছরের ডিসেম্বরে অ্যাটর্নি জেনারেলের অফিসে সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি বিচার মন্ত্রণালয়ে পিপিএস পদে দায়িত্ব পালন করেছেন।
এই প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নবনিযুক্ত ট্রেজারি ও সিটি মন্ত্রী লুসি রিগবি বলেন, তিনি নর্থাম্পটনকে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তুলতে চান। এ শহরকে নিয়ে তার নানা পরিকল্পনা রয়েছে। তিনি উন্নয়নের বিশ্বাসী। তিনি বাংলাদেশী কমিউনিটিরসহ সব কমিউনিটির জন্য কাজ করছেন।
এদিকে লুসি রিগবি ট্রেজারি ও সিটি মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নর্থাম্পটনে বাঙালি কমিউনিটিতে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে।
স্থানীয় কাউন্সিলর এনামুল হক বলেছেন, অতীতের মত রিগবি বাংলাদেশী কমিউনিটির জন্য অনেক কিছু করবেন।

