লন্ডনে ঐতিহ্যবাহী পাইগাঁও গ্রামবাসীর মিলন মেলা
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫

খালেদ মাসুদ রনি:: বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে লন্ডনের চ্যাডওয়েল হিথে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পাইগাঁও গ্রামবাসীর মিলন মেলা। গত রবিবার বিকেলে চ্যাডওয়েল হিথ সেন্ট্রাল মসজিদ হলে আয়োজিত এই মিলন মেলায় যুক্তরাজ্যে বসবাসরত পাইগাঁও গ্রামের শতাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দীর্ঘদিন পর এই আয়োজনে প্রবাসীরা আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে গল্প, আড্ডা ও কুশল বিনিময়ে মেতে ওঠেন। কুশল বিনিময়ের মাধ্যমে সৃষ্টি হয় ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন। মিলন মেলার মূল উদ্দেশ্য ছিল পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া, গ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার গ্রহণ এবং প্রবাসেও গ্রামের ঐতিহ্য ও সম্পর্ক অটুট রাখা। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মধ্যাহ্নভোজ।
মিলন মেলায় উপস্থিত ছিলেন মো. শামসুল হক, আসকর আলী, আরজ মিয়া, নজরুল হক, আব্দুল আলিম, নাজির আহমেদ, কবির আহমেদ, মনসুর আলী, ইয়াফর আলী, মো. ফরিদ আহমেদ, মো. শাহ মোনির উদ্দিন, লিয়াকত আলী, মো. শওকত আলী, মুহাম্মদ আলী, রিয়াজুল হক, নুর হোসেন আলী এবং হুসেন আহমেদ সুমনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আগতরা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। পাশাপাশি তারা প্রবাস থেকেও গ্রামের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

