বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫
বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ১৩৫ নম্বর কমার্শিয়াল স্ট্রিটের হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোষাধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদ ফয়ছল।
সদস্য মোস্তাব আলির তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে সভা শুরু হয় এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদ।
সভায় জানানো হয়, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে হওয়ায় আগামী নতুন কমিটির জন্য প্রস্তুতি নিতে হবে। এ লক্ষ্যে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করে কমিশনারদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মুহিবুর রহমান মুহিব, মো. জিল্লুর রহমান, মাহতাব চৌধুরী ও সাহাব উদ্দিন চঞ্চল। তারা অতীতেও দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করে আসায় বিয়ানীবাজারবাসী তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন সানি, সেতু আহমেদ, আব্দুল হাকিম হাদি, দেলোয়ার হোসেন দিলু, মিসবাহ রহমান, আকরাম আলী এমাদ, আতাউর রহমান আবু, মোস্তাব আলী, আবিদুর রহমান শিমু, সুলতান আহমেদ, শিপন আহমেদ, রোকন উদ্দিন, রুহুল আলম, দিলাল উদ্দিন, সাদেক আহমেদ, রুহুল আমিন, জাহাঙ্গির সিদ্দিক, মুন্না আহমেদ রাজু, শামীম আহমেদ, আতিকুর রহমান মোহন, হাবিব আহমেদ শিপলু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

