|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস টাউন হল ওপেন ডে শনিবার : সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত

টাওয়ার হ্যামলেটস টাউন হল ওপেন ডে শনিবার : সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত

প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনের ঐতিহাসিক রয়্যাল লন্ডন হাসপাতাল ভবন, যা এখন টাওয়ার হ্যামলেটস টাউন হল হিসেবে পরিচিত, আগামী শনিবার, ২০ সেপ্টেম্বর সকাল১০টা থেকে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই বিশেষ দিনে ভবনটির রূপান্তরকে স্মরণ করে দুপুর ২টায় একটি আনুষ্ঠানিক ফলক উন্মোচন করা হবে। অতিথিদের সাথে নিয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান স্মারক ফলক উন্মোচন করবেন। মেয়র শনিবারের ঐতিহাসিক এই ভবনে আয়োজিত অনুষ্ঠানে সপরিবারে যোগ দেয়ার জন্য সকল কমিউনিটিকে আমন্ত্রণ জানিয়েছেন।

এই ওপেন ডে আয়োজন করা হয়েছে ওপেন হাউস লন্ডন উইকেন্ড -এর অংশ হিসেবে, যেখানে দর্শনার্থীরা ভবনটির পুরস্কারপ্রাপ্ত সংস্কার কাজ ঘুরে দেখতে পারবেন। ১৭৫৭ সালে নির্মিত এই গ্রেড ২ তালিকাভুক্ত ভবনটি ২০১৪ সাল থেকে বন্ধ ছিল এবং ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছিল। ২০১৫ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ভবনটি কিনে সংস্কার করে জনগণের ব্যবহারে ফিরিয়ে আনে।

এই ভবনটি বহু লন্ডনবাসীর জন্মস্থান ও চিকিৎসার কেন্দ্র ছিল। এখানে কাজ করেছেন ও বসবাস করেছেন ইতিহাসখ্যাত ব্যক্তিত্বরা যেমন: জোসেফ মেরিক (এলিফ্যান্ট ম্যান), অ্যানি ব্রুস্টার (প্রথম কৃষ্ণাঙ্গ নার্সদের একজন), এডিথ ক্যাভেল, এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন, এবং থমাস বার্নার্ডো।

দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে : স্থাপত্য ট্যুর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (আর্কিটেক্টদের সাথে), এবং বিকেল ৩টা থেকে (কাউন্সিল স্টাফদের সাথে)। নতুন ফটোগ্রাফি প্রদর্শনী – টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ৬০ তম বার্ষিকী উদযাপন। বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনা। পারিবারিক কার্যক্রম: ফেস পেইন্টিং, বেলুন মডেলিং, ফিটনেস সেশন। কমিউনিটি মার্কেটপ্লেস: স্থানীয় ব্যবসায়ী ও গ্রুপের স্টল। এই অনুষ্ঠান কোনো এন্ট্রি ফি ছাড়া সবার জন্য উন্মুক্ত। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top