|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে আবার সংলাপ

জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে আবার সংলাপ

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি খুঁজতে বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। তৃতীয় ধাপের এই সংলাপও হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ৩০টি দল এবং জোট সংলাপে যোগ দেবে।

জুলাই সনদ চূড়ান্ত করে ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোকে দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। বিএনপিসহ ১৬টি দল সনদে সই করতে দলীয় প্রতিনিধির নাম পাঠিয়েছে। জামায়াত, ইসলামী আন্দোলসহ বাকি দলগুলো বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়া পর্যন্ত সনদে সই করতে রাজি নয়।

সনদে সংস্কারের ৮৪টি সিদ্ধান্ত হয়েছে। যেগুলো অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে কার্যকর সম্ভব, সেগুলো নির্বাচনের আগে বাস্তবায়নে সব দল একমত। ঐকমত্য হয়নি সংবিধানের ৩৪টি সংস্কার প্রশ্নে।

বিএনপি চায়, আগামী সংসদে দুই বছরে সংবিধান সংস্কার হবে। জামায়াতের দাবি, নির্বাচনে আগেই প্রভিন্সিয়াল সাংবিধানিক আদেশে সংবিধান সংস্কার করতে হবে। ইসলামী আন্দোলনসহ ১১টি দলের একই অবস্থান। এনসিপি গণপরিষদে সংবিধান সংস্কার চায়। গণতন্ত্র মঞ্চের শরিকরা চায় সংবিধান সভায় সাংবিধানিক সংস্কার।

ইতোমধ্যে জামায়াতসহ সাতটি দল নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে। এ সাত দল চারটি দাবিতে একমত হলেও যুগপৎ আন্দোলনে যোগ দেয়নি এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ। এ পরিস্থিতিতে আজ বেলা ১১টায় সংলাপ শুরু হবে। বিএনপি বলছে, আলোচনা চলাকালে আন্দোলন স্ববিরোধী।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top