|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দারুল ক্বিরাত ইস্ট হ্যাম লন্ডন শাখার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন

দারুল ক্বিরাত ইস্ট হ্যাম লন্ডন শাখার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫

এম.এ ফাত্তাহ চৌধুরী ফয়সল:: দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ও লতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে অনুমোদিত দারুল ক্বিরাত ইস্ট হ্যাম লন্ডন শাখার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) ইস্ট হামের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বারী গোলাম আজম। যৌথভাবে সঞ্চালনা করেন প্রধান ক্বারী মাওলানা এনামুল হক ও ক্বারী গোলাম মাওলা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং কায়েদ উদ্দিন ও ইমাদ মিয়া নাশিদ পরিবেশন করেন।

সামার হলিডেতে এক মাসব্যাপী ইনটেনসিভ তাজবীদ কোর্স সম্পন্ন হয়। এতে সূরা ক্লাস থেকে খামিস ক্লাস পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন। কোর্স শেষে প্রতিযোগিতা ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ও প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ট্রফি, সার্টিফিকেট ও মেডেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পপলার সেন্টাল মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুস শহীদ। এ সময় উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারি সোসাইটির প্রেস ও পাবলিকেশনস সেক্রেটারি এম.এ ফাত্তাহ চৌধুরী ফয়সল এবং দারুল ক্বিরাত মেনর পার্ক, স্টার্টফোর্ড ও ইস্ট হ্যাম শাখার ট্রেজারার আলহাজ্ব মুহিবুর রহমান ছানা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দারুল ক্বিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কেবলা ফুলতলী (রহ.)-এর অবদান তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন ইসপ্যাক আহমদ, আমির উদ্দিন, মোহাম্মদ রাসেল প্রমুখ।

এ বছর দারুল ক্বিরাত ইস্ট হ্যাম শাখায় ১৪ জন শিক্ষক শিক্ষাদান করেন। তারা হলেন-প্রধান ক্বারী মাওলানা এনামুল হক, ক্বারী গোলাম আযম, হাফিজ আবুল কালাম আজাদ, ক্বারী জয়নাল আবেদীন চৌধুরী, ক্বারী গোলাম মাওলা, ক্বারী তাজুল ইসলাম চৌধুরী, ক্বারী আহফাজুল কালাম রাফি, ক্বারিয়া রুকিয়া আক্তার, ক্বারিয়া লুৎফা, ক্বারিয়া তাইবা মারিয়া, ক্বারিয়া হানা জান্নাহ, ক্বারিয়া তাহমিনা আক্তার, ক্বারিয়া শাহেদা সিদ্দিকা, ক্বারিয়া জুহরা সিদ্দিকা এবং ক্বারিয়া জুহায়রা তাসনিম।

উল্লেখ্য, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ও লতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের উদ্যোগে এ বছর বৃটেনের বিভিন্ন শহরে মোট ৬৩টি শাখায় ইনটেনসিভ তাজবীদ কোর্স সম্পন্ন হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল দারুল ক্বিরাত ইস্ট হ্যাম লন্ডন শাখা।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top