লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার ড. শাহানুর খানের মায়ের মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫
লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার এবং বৃটিশ বাংলাদেশী ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি ড. শাহানুর খানের মাতা আজিজা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব।
এক শোকবার্তায় ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এবং কোষাধ্যক্ষ সালেহ আহমেদ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, আজিজা খানম গত ৭ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৫ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর বাজার খান-মঞ্জিলে।
গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে তাঁকে লন্ডনের গার্ডেন অব পিস গোরস্থানে দাফন করা হয়। ড. শাহানুর খান তাঁর মায়ের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

