জাতির সঙ্গে ছাত্রশিবিরের বেঈমানি ইতিহাসে লেখা থাকবে: উমামা ফাতেমা
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক:: নিজেদের হীনস্বার্থের জন্য জাতির সঙ্গে ইসলামী ছাত্রশিবির কী পরিমাণ বেঈমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া উমামা ফাতেমা। বুধবার ভোর ৫ টা ৪০ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক পোস্টে এ মন্তব্য করেন।
ওই পোস্টে তিনি লিখেন, ‘কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কি পরিমাণ বেঈমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।’
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

