|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বড়লেখায় অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

বড়লেখায় অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫

সিলেট প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে সোমবার ভোরে কয়েকজন চোর হানা দেয়। এসময় তারা গ্যারেজে থাকা ৩টি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে পালাচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্বপন আহমদ খান চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় তাদের আটক করে বিক্ষুব্ধ লোকজন মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন আহমদকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় লোকজন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা বেড়েছে। এ কারণে অনেক এলাকায় মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, সিএনজি অটোরিকশা চুরির সময় দুজনকে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে একজন মারা গেছেন, অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top