|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা সপ্তাহ পালিত

টাওয়ার হ্যামলেটসে সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা সপ্তাহ পালিত

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫

প্রায় ১ হাজারের বেশী বাসিন্দার অংশগ্রহনে টাওয়ার হ্যামলেটসে অ্যান্টি—সোশ্যাল বিহেভিয়ার (এসএসবি) অ্যাওয়ারনেস সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। গত ৩০ জুন থেকে ৬ জুলাই পালিত হয় এই অ্যাওয়ারনেস উইক বা সমাজেবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা সপ্তাহ।

সপ্তাহজুড়ে বারার বিভিন্ন এলাকায় এ নিয়ে ১৯টি ইভেন্ট পরিচালনা করা হয়। এতে প্রায় ১১ শত মানুষ অংশ নেন। ইভেন্টে এসে তারা জানতে পারেন, অ্যান্টি—সোশ্যাল বিহেভিয়ার থেকে রক্ষা পেতে সার্বিক নিরাপত্তা, সচেতনতা এবং কিভাবে এ বিষয়ে রিপোর্টিং করতে হয় । এছাড়াও অ্যান্টি—সোশ্যাল বিহেভিয়ারের মতো অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে কাজ করছেন তা সম্পর্কেও ধারনা লাভ করনে বাসিন্দারা।

ইভেন্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো, পপলার হারকার সাথে এনগেইজমেন্ট পার্টনারশীপ, বাইক এবং ফোন চিহ্নিতকরণ, অপরাধ প্রতিরোধ পরামর্শ, আইনশৃঙ্খলা বাহিনীর টহলে বাসিন্দাদের অংশগ্রহন। এছাড়াও পুলিশ সদস্যদের সাথে মিলে ট্রাফিক অপারেশন, অস্ত্র অনুসন্ধান ও অপসারণ, এবং ওসমানি ট্রাস্টের সহযোগিতায় নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস সচেতনতা কার্যক্রম। এই ইভেন্টগুলো কেবলমাত্র সচেতনতা বৃদ্ধি করেনি বরং বারার বাসিন্দাদের নিরাপদ ও সচেতন করতে বাস্তবে কার্যকর ভূমিকা রাখবে।

অ্যান্টি—সোশ্যাল বিহেভিয়ার সপ্তাহ উপলক্ষে ট্রাফিক অপারেশন এবং আইন প্রয়োগের কার্যক্রমের অংশ হিসাবে, বেশ কয়েকটি গ্রেফতার এবং অপরাদ দমনে হস্তক্ষেপ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা নির্দেশিত ড্রাগ সীমার উপরে ড্রাইভিং, বিপজ্জনক ড্রাইভিং, গাড়ি থামাতে ব্যর্থ হওয়ার জন্য এবং ড্রাগ অপরাধে গ্রেফতার অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাফিক আইন প্রয়োগের ফলে একাধিক গাড়ি জব্দ করা হয়েছে। যার মধ্যে একটি মোপেড এবং কয়েকটি গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে যা ইন্সুরেন্স ছাড়া বিপজ্জনক অবস্থায় পাওয়া গিয়েছিল। একটি ই—বাইকও জব্দ করা হয়েছে, কারণ এটির ইন্সুরেন্স ছিলোনা এবং লাইসেন্সের কন্ডিশন যথাযথ ছিলনা। এছাড়াও তিনটি সেকশন ৫৯ সতর্কতা জারি করা হয়েছে গাড়ির ভেতরে অসামাজিক কাজের জন্য।

অ্যান্টি—সোশ্যাল বিহেভিয়ার অ্যাওয়ারনেস সপ্তাহ সফলভাবে পালিত হয়েছে কাউন্সিলের সাথে অন্যান্য পার্টনারদের সার্বিক ও আন্তরিক সহযোগিতার জন্য। এসব সংগঠন ও সংস্থাগুলো হলো, এএসবি টিম, টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার্স (থিও), এনভায়রনমেন্টাল সার্ভিস, ইয়ং টাওয়ার হ্যামলেটস, পপলার হারকা, ইস্ট এন্ড হোমস, দ্যা ড্রাগ স্কোয়াড, দ্যা নেইহুড এস্টেইট এসবি টিম, টাওয়ার হ্যামলেটস টাস্কফোর্স, দ্যা লন্ডন ফায়ারবিগ্রেড, মাউন্টেড পুলিশ, দ্যা হেইট ক্রাইম টিম, দ্যা পুলিশ সেইফার নেইবারহুড টিম এবং ওসমানী ট্রাস্ট। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top