|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কালচারেল সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর আবদুল আজিজ তকি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউন্সিলর মুজিবুর রহমান জসিম। সর্বসম্মত সিদ্ধান্তে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে ডা. মোখলেসুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম অকিব নির্বাচিত হন। জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সাধারণ সভা শেষে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি ডা. মোখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও সংগ্রামের নানা দিক উঠে আসে আবেগঘন পরিবেশে। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, কাউন্সিলর আহবাব হোসেন, মোস্তাক আহমদ কামরান, সাংবাদিক কামরুল আই রাসেল এবং ড. আজিজুল আম্বিয়া প্রমুখ।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। মুক্তির গান ও দেশাত্মবোধক সুরে মঞ্চ মাতান বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী। আবৃত্তির আবেগঘন পরিবেশনায় দর্শকদের হৃদয় ছুঁয়ে যান স্মৃতি আজাদ, ইয়াসমিন মাহমুদ পলিন ও নজরুল ইসলাম অকিব। অনুষ্ঠানজুড়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top