লন্ডন স্পোর্টিফের বোর্ড অব ডাইরেক্টর পদে নিয়োগ পেলেন কমিউনিটির ৩ মেধাবী মুখ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫
লন্ডন স্পোর্টিফের বোর্ড অব ডাইরেক্টর পদে কমিউনিটির তিন মেধাবী ও ক্রীড়া সংগঠককে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন, লোকাল গভর্নমেন্ট অফিসার ও ক্রিকেটার আমিনুর রহমান, ক্রিকেট সংগঠক আবুল হায়াত বাপ্পি, ব্যবসায়ী ও ক্রিকেটার রাসেল আহমেদ।
বৃহস্পতিবার ইস্ট লন্ডনে আয়োজিত ‘সাইনিং শিরোমণি’ অনুষ্ঠানে তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে লন্ডন স্পোর্টিফের ব্যবস্থাপনা পর্ষদ। ক্লাব প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল ফুল দিয়ে নতুন ডাইরেক্টরদের বরণ করেন।
ক্লাব সেক্রেটারি মুহিবুল আলমের পরিচালনায় নতুন ডাইরেক্টদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ভাইস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ঈসা জাকির খলিল, ট্রেজারার মুহাম্মদ আতিকুর রহমান, ক্লাব ম্যানেজার মুহি মিকদাদ, কালিম উদ্দিন, ইভেন্ট সেক্রেটারি ফরহাদ উদ্দিন, কমিউনিকেশন সেক্রেটারী শুয়েব আহমদ, ক্রিকেট ম্যানেজার রেজাউল কবির ও স্পোর্টস ডেভেলপমেন্ট অফিসার কালিম উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি

