আপাসান ইস্যুতে কাউন্সিলের সঙ্গে কেয়ারারদের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫
লন্ডনের ঐতিহ্যবাহী কেয়ার সংস্থা আপাসান সম্প্রতি তাদের ফ্রন্টলাইন ওয়ার্কারদের না জানিয়ে সেবা গ্রহীতাদের অন্যান্য কেয়ার এজেন্সি ও কেয়ার প্রভাইডারদের কাছ থেকে সেবা নিতে আহ্বান জানিয়ে চিঠি প্রদান করে। এ ঘটনায় লন্ডনের বাংলাদেশি ও এশিয়ান কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। বিশেষ করে আপাসানে কর্মরত প্রায় পাঁচশত কেয়ার ওয়ার্কারের জীবন ও জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে আপাসান ও টাওয়ার হ্যামলেটসের অন্যান্য কেয়ারাররা গত ২১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় কাউন্সিলের হেলথ অ্যান্ড সোশাল কেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় কেয়ার প্রতিনিধিরা আপাসানের সার্ভিস অব্যাহত রাখা এবং প্রায় পাঁচশত ওয়ার্কারের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। কাউন্সিল কর্মকর্তারা প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি কাউন্সিলের ঊর্ধ্বতন সভায় ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আবুল হোসেন, আশরাফুল আলম, বদরুল ইসলাম, মাজেদ আহমদ, শাহজাহান সাত্তার, আহমদ সাদেক তারেক, সাফিয়া খাতুন, নুর আহমদ, দিলরুবা বেগম, নাসিমা বেগম, হাবিবুর রহমান, এমদাদুল হক সিকদার ও জাসমিন বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

