|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. কার্ডিফে ‘ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কার্ডিফে ‘ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫

লন্ডনে বিএনপি ও যুবদল কার্ডিফ শাখার উদ্যোগে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ আগস্ট কার্ডিফ বাংলাদেশ সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।

কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা সালেহ লিটনের সভাপতিত্বে এবং কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বদরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র নিউ জার্সি ষ্টেইটের পসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোয়ানসী বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, কার্ডিফ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিল্লুল চৌধুরী, সোয়ানসি বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুল ওয়াহিদ সারোয়ার, কার্ডিফ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফ আলী, স্পেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কার্ডিফ বিএনপির অন্যতম নেতা সাব্বির আহমদ, সোয়ানসি বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিক উদ্দিন, কার্ডিফ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নিউপোর্ট যুবদলের সাবেক সভাপতি শামিউল ইসলাম বদরুল, সাবেক ছাত্রদল নেতা মিঠু আলম, ছাত্রদল নেতা লিংকন ও মোজাক্কিরসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ৫ আগস্ট ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ১৭ বছর পর অবৈধ স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটে এবং ছাত্র–জনতার বিজয় সুসংহত হয়। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কার্ডিফ বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান আলো।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top