লন্ডন প্রবাসী কমিনিটির দাবীর প্রেক্ষিতে ইস্ট হ্যামে এক্সেল টিউটর্সের নতুন শাখা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫
খালেদ মাসুদ রনি:: লন্ডন প্রবাসী কমিনিটির দাবীর প্রেক্ষিতে ইস্ট হ্যামে এক্সেল টিউটর্সের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।উদ্ভোধনী দিনে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনজুড়ে ছিল মূল্যায়ন পরীক্ষা, ব্যক্তিগত লার্নিং প্ল্যান ও বিশেষ অফার। আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউহ্যামের বর্তমান কাউন্সিলর ও সাবেক স্পিকার ক্লার রোহিমা বেগম এবং কাউন্সিলর মুজিবুর রহমান।
উদ্বোধনী দিনটিতে দেওয়া ফ্রি স্টেশনারি সেট শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়; ক্লাসরুম ট্যুরে দেখানো হয় শিক্ষাসামগ্রী ও রিসোর্স।সংস্থাটি জানায়, ইস্ট হ্যাম শাখায় নিয়মিত ক্লাসের পাশাপাশি SATs, GCSE, A Level ও 11+ প্রস্তুতির জন্য লক্ষ্যভিত্তিক প্রোগ্রাম চলবে—যেখানে রিভিশন সেশন, প্রগ্রেস ট্র্যাকিং ও মক পরীক্ষা থাকবে।উদ্বোধনী দিনের সাড়ায় আশাবাদী এক্সেল টিউটর্স। আগ্রহীরা ইস্ট হ্যাম শাখায় যোগাযোগ করে মূল্যায়ন ও ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
ইস্ট হ্যামের বার্কিং রোডের ৩২০–৩২২ নম্বরে শনিবার নতুন শাখায় দিনের শুরু থেকেই জমে ওঠে জনসমাগম। এক্সেল টিউটর্সের প্রদত্ত একদিনের বিশেষ অফারে ছিল—এনরোলমেন্টে £৫০ ছাড়, প্রত্যেক নতুন শিক্ষার্থীর জন্য ফ্রি স্টেশনারি সেট, বিনামূল্যের মূল্যায়ন পরীক্ষা।
দিনভর শিক্ষার্থী ও অভিভাবকেরা বিষয়ভিত্তিক পরামর্শ নেন; ক্যারিয়ার ও একাডেমিক গাইডেন্স সেশনে উঠে আসে পুনরাবৃত্তি কৌশল, পরীক্ষাভীতি কাটানো, আর লক্ষ্যভিত্তিক স্টাডি প্ল্যান।এক্সেল টিউটর্সের লক্ষ্য ছিল এলাকাবাসীকে মানসম্মত টিউশন সেবার সাথে পরিচয় করানো-ব্যক্তিগত মূল্যায়ন থেকে শুরু করে কাস্টম লার্নিং প্ল্যান পর্যন্ত।
বিনামূল্যের অ্যাসেসমেন্টে অংশ নিয়ে অনেকেই নিজের দুর্বলতা-শক্তির স্পষ্ট চিত্র পান। পরে ইন-সেন্টার টিম ওয়ান-টু-ওয়ান কনসালটেশনে উপযোগী ক্লাস, সময়সূচি ও বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ দেয়।উদ্বোধনী দিনটিতে দেওয়া ফ্রি স্টেশনারি সেট শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়; ক্লাসরুম ট্যুরে দেখানো হয় শিক্ষাসামগ্রী ও রিসোর্স।
সংস্থাটি জানায়, ইস্ট হ্যাম শাখায় নিয়মিত ক্লাসের পাশাপাশি SATs, GCSE, A Level ও 11+ প্রস্তুতির জন্য লক্ষ্যভিত্তিক প্রোগ্রাম চলবে—যেখানে রিভিশন সেশন, প্রগ্রেস ট্র্যাকিং ও মক পরীক্ষা থাকবে।উদ্বোধনী দিনের সাড়ায় আশাবাদী এক্সেল টিউটর্স। আগ্রহীরা ইস্ট হ্যাম শাখায় যোগাযোগ করে মূল্যায়ন ও ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

