এসআই আকবরকে গ্রেফতার ও রায়হান হত্যার বিচারের দাবিতে পূর্ব লণ্ডনে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫
সিলেটে রায়হান হত্যা মামলার অন্যতম আসামি পুলিশের এসআই আকবরকে জামিন প্রদানের প্রতিবাদে ও অবিলম্বে তাকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভয়েস ফর জাস্টিস ইউকে ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের যৌথ উদ্যোগে গত ১৬ আগস্ট, শনিবার, পূর্ব লণ্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কমিউনিটি নেতা ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আলহাজ্ব রফিক উল্লাহর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী, সাবেক কাউন্সিলর শাহ আলম, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান নিজাম, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোশতাক বাবুল, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, কমিউনিটি নেতা আব্দুর রব, তাজভির চৌধুরী শিমুল, আলহাজ্ব মোহাম্মদ খালিছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কয়ছর খান, নভেল ইসলাম, ছামির আলি এবং নিহত রায়হান উদ্দিনের বোন রুবা খানম ও ভগ্নিপতি মফজ্জিল আলী।
সভায় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামী আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার এবং রায়হান হত্যার সুষ্ঠু বিচারের দাবী জানান। তারা বলেন, বিচারাধীন মামলায় খুনের দায়ে অভিযুক্ত আসামীকে জামিন দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তাদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে। এছাড়া, এসআই আকবর তার সঙ্গীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে দেশে-বিদেশে আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে নিহত রায়হান উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

