|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম শতবর্ষের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। দেশের ইতিহাসে যে কোন আন্দোলন ও সংগ্রামে জমিয়তের গৌরবোজ্জ্বল ভূমিকা বিদ্যমান।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যেমন জমিয়তের কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে, তেমনি বাংলাদেশেও জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ে দাওয়াত ও কর্মসূচি ছড়িয়ে পড়ছে, যা প্রশংসনীয় উদ্যোগ। তবে দেশের প্রতিটি সেক্টরে জমিয়তের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন সবার। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম কোন নতুন সংগঠন নয়, বরং শত বছরের ত্যাগ, কোরবানি ও অবদানে সমৃদ্ধ এবং স্বাধীনতার ইতিহাসে স্বীকৃত একটি সংগঠন। ইউকে জমিয়ত বাংলাদেশ জমিয়তের শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে এবং তা আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শোয়েব আহমেদ এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ। আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান এবং আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাওলানা খালেদ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় জমিয়ত যে সিদ্ধান্ত নেবে, ইউকে জমিয়তও সেই সিদ্ধান্তের আলোকে কাজ চালিয়ে যাবে। কেন্দ্রীয় নেতৃত্ব দেশ, জাতি ও মানবতার কল্যাণে যে কোন পদক্ষেপ গভীরভাবে বিবেচনা করে নেন। তাই তাদের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রাখা আবশ্যক।

বৈঠকে আরও বলা হয় আমাদের আকাবিরগণ দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ; আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে প্রতিষ্ঠিত কাঙ্খিত বাংলাদেশ।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top