|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা : নাসীরুদ্দীন পাটোয়ারী

লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা : নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫

দেশ ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটি ঠিক হয়নি। অথচ তাকে জনগণের কাছে সিজদা দেওয়ার কথা ছিল। এখনও সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার। দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদের নির্বাচন। বিএনপির ৬০ শতাংশ জনসমর্থনের দাবি এক ধরনের আস্ফালন।

শনিবার বিকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ‘ঐকমত্য কমিশনও লন্ডন এবং গুলশানে সিজদা দিচ্ছে। আবার এক মাস সময় বাড়ানো হয়েছে। তা হতে পারে না। এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’ তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কতগুলো রাজনৈতিক দলের নেতাদের পাশে রাখা হয়েছে। অথচ সেখানে শহীদ পরিবারের সদস্যদের রাখা উচিত ছিল। সেনাবাহিনী অস্ত্র হাতে থাকলেও ব্যবহার জানে না। তাদের সংবিধানের জ্ঞান নেই। শুধু বিদেশ ভ্রমণ করে নিজেদের অস্তিত্ব জানান দেয়। তারা আয়নাঘর বানিয়েছে। সেগুলোর কোনও ব্যাখ্যা নেই।’

বর্তমান সংবিধান ফ্যাসিস্টের তৈরি বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি করেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক। এই নেতা বলেন, বিগত দিনে ব্যবসায়ীরা দালালি করেছেন। গণভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিক ও পেশাজীবীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাটোয়ারি বলেন, আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পেলে জনসমক্ষে আসবো না। প্রয়োজনে চা দোকান দিয়ে চলবো। কয়েক দিন আগে আমলা থেকে রাজনৈতিক নেতা হয়ে যাওয়া একজন বলেছেন, স্বাধীনতার আগে গণপরিষদ নির্বাচন হয়েছে। এখন দরকার নেই। মূলত তাদের মাথায় গুম-খুন ও দুর্নীতির চিন্তা থাকে। তাই তারা এমনটি বলেছেন।

তিনি বলেন, নেপাল, তুর্কি ও তিউনিসিয়ায় গণপরিষদ নির্বাচন হয়েছে। যারা ডিসেম্বর নির্বাচনের কথা বলতেন, তারা এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। তারা সংস্কার ও গণপরিষদ নির্বাচন বুঝেন না। অথচ ১৯৭৮ সালের ১৭ এপ্রিল দ্বিতীয় ফরমানের মাধ্যমে জিয়াউর রহমানও গণপরিষদ নির্বাচনের কথা বলেছিলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী সংকট নিরসনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বের করার আহ্বান জানান।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top