আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকীতে লন্ডনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই শহীদ আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। এ উপলক্ষে ১২ আগস্ট আসরের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাও স্মৃতিচারণ করে তাঁর আত্মার মাগফেরাত ও জিয়া পরিবারের মঙ্গল কামনা করেন।
মিলাদ ও দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা, গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ।
অনুষ্ঠানটি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, আইনজীবী ফোরাম, বিভিন্ন আঞ্চলিক শাখা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বিএনপি নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কমনা করা হয় । সেই সাথে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে আত্মাহুতি দানকারী শহীদদের রুহের মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করে বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

