|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক অধিবেশন সম্পন্ন

ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক অধিবেশন সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫

ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা গত ৫ আগস্ট ইস্ট লন্ডনের মায়েদা গ্রিল ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।

এতে ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. মনচব আলী জে.পি ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন মাওলানা আবদুল ওয়াদুদ মুফতি।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইমমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবুল হাসিম, বিসিসিআই’র সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, জি.এস.সি’র চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, বিসিএ’র সেক্রেটারি মিটু চৌধুরী, কাউন্সিলর ভি.পি ইকবাল হোসেনসহ যুক্তরাজ্য প্রবাসী ছাতকবাসীর বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

প্রথম পর্বে সেক্রেটারি বার্ষিক রিপোর্ট এবং কোষাধ্যক্ষ এডভোকেট আমির উদ্দিন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ ছাতকের সিরাজগঞ্জ বাজারে ৩০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়ে প্রতিজনকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে এবং বর্তমানে আরও ৩০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। ভবিষ্যতে ছাতকের প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প বিস্তারের পাশাপাশি দীর্ঘমেয়াদে একটি বিশ্বমানের কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

অতিথিরা ট্রাস্টের কর্মকাণ্ডের প্রশংসা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অধিবেশনে সর্বসম্মতিক্রমে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইমমান আলীকে ট্রাস্টের পেট্রোন ঘোষণা করা হলে উপস্থিতরা করতালির মাধ্যমে তা স্বাগত জানান।

সভা শেষে যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের সকল সচেতন প্রবাসীকে ট্রাস্টের সদস্য হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে বার্ষিক অধিবেশন সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top