লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ডা. সম্পা দেওয়ানের ‘রয়্যাল মাউন্ট অ্যাস্থেটিক ক্লিনিক’ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫

Screenshot
খালেদ মাসুদ রনি:: লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডা. সম্পা দেওয়ান উদ্বোধন করেছেন রয়্যাল মাউন্ট অ্যাস্থেটিক ক্লিনিক। যা প্রবাসী কমিউনিটির মানুষের শারীরিক সৌন্দর্য, মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।
ট্রাভেল বেক টু দ্যা কনফারেন্স অব টোয়েন্টি ওয়ান স্লোগানে গত শুক্রবার দুপুরে উদ্বোধন হয়। ক্লিনিকের কার্যক্রম ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটিতে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রয়্যাল মাউন্ট অ্যাস্থেটিক ক্লিনিক শুধু চিকিৎসা নয়, বরং প্রবাসী জীবনে নতুন উদ্যম, আত্মবিশ্বাস এবং মানসিক প্রশান্তি ফিরিয়ে আনার এক উজ্জ্বল দিগন্ত। এই প্রতিষ্ঠান প্রবাসীদের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করেন মি. কামাল দেওয়ান। ডা. সম্পা দেওয়ান এই ক্লিনিকে আছেন অ্যাস্থেটিক কনসালট্যান্ট হিসেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের সিভিক চেয়ার ও কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর মজিবুর রহমান, সাবেক মেয়র ও কাউন্সিলর মঈন কাদেরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রহমান জিলানী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক চৌধুরী, ডা. কুসুম চৌধুরী, ডা. আজিজ, ডা. রুবেল, ডা. রাশেদ, ডা. ফিরোজা, ডা. সেতারা, ডা. রুমু, ডা. সাঈদ, ডা. শামীম, প্রখ্যাত শিল্পী হিমাংশু গুসামী, ইসলামী সংগীতশিল্পী আলাউর রহমান, জীবন, হুমাইয়া সাধু, ভারত থেকে আগত সৌরভ মণি, বিবিসিসিআইয়ের ফাইন্যান্স ডাইরেক্টর হেলাল উদ্দিন খান, বেলাল খান ও রাজু দা।
অনুষ্ঠানে ডা. সম্পা দেওয়ান বলেন, বয়স নিজেই একটি রোগের মতো। আমরা বার্ধক্যের প্রক্রিয়াকে থামাতে পারি না, তবে বয়সজনিত জটিলতাগুলোকে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ ও উন্নত করা সম্ভব। তিনি বলেন, বলিরেখা দূরীকরণ, নন-সার্জিক্যাল রাইনোপ্লাস্টি, মুখের আকৃতি সৌন্দর্যায়ন, শরীরের গঠন ঠিক করা ইত্যাদি। আমাদের চিকিৎসা হবে পুনর্গঠনমূলক ও পুনর্জীবনী ক্ষমতাসম্পন্ন, যা মানুষকে আত্মবিশ্বাসী ও সজীব রাখতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, আমাদের এশিয়ান কমিউনিটির এক বিশেষ দিক হলো, আমরা প্রায়ই পরিবারের সদস্য ও আত্মীয়দের সমস্যার সমাধান নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু নিজেদের জন্য সময় বের করতে ভুলে যাই। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিজেদের যত্ন নেওয়া অপরিহার্য। নিজের দিকে নজর দেওয়া মানেই আত্মবিশ্বাস ও জীবনমান উন্নত করা।
চুলের বৃদ্ধির জন্য পিআরপি এবং আই-পিআরএফ, বলিরেখার জন্য বোটক্স, মুখের কনট্যুরিংয়ের জন্য ডার্মাল ফিলার, শরীরের কনট্যুরিংয়ের জন্য ফ্যাট রিজলভিং ট্রিটমেন্ট, মেনোপজকালীন মহিলাদের জন্য হরমোনাল ট্রিটমেন্ট। মাইক্রোনিডলিং ত্বকের ক্ষুদ্র ছিদ্র তৈরি করে যা কোলাজেন উৎপাদনকে ট্রিগার করে, ত্বকের গঠন ও দৃঢ়তা উন্নত করে এবং দাগ ও বলিরেখা কমায়।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশী এবং ভারতীয় অতিথিদের জন্য ছিলো নানা আয়োজন। সু-স্বাদু খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।

