|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পূর্ব লন্ডনে বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫

পূর্ব লন্ডনে বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও ভাষার চর্চায় নিবেদিত সংগঠন সন্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ব্রেডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টার এ উৎসবের আয়োজন করবে। এরই অংশ হিসেবে গত ৪ আগস্ট পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল। তিনি স্বাগত বক্তব্যে আসন্ন উৎসবের প্রস্তুতি, পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন। সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় সভা সঞ্চালনা করেন। পরিকল্পনা ও বাস্তবায়নে যুগ্ম সাধারণ সম্পাদক স্মৃতি আজাদ, এম মোসাইদ খান এবং মুখ্য অর্থ সম্পাদক হেনা বেগম সক্রিয় ভূমিকা পালন করেন।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, কবি হামিদ মোহাম্মদ, কবি মিলটন রহমান, কবি ইকবাল বুলবুল, কবি আতাউর রহমান মিলাদ, গবেষক ফারুক আহমেদ, কবি আবুল কালাম আজাদ ছোটন, লেখক-সাংবাদিক রহমত আলী, কবি আসমা মতিন, কবি ইমদাদুন খান, কবি মাহফুজা রহমান, কবি শামসুল হক শাহআলম, কথাসাহিত্যিক কামাল কাদের, কবি মোসাইদ খান, কবি অশ্রু বৈরাগী, কবি নূরজাহান শিল্পী, আবৃত্তিশিল্পী মুনিরা পারভীন, কবি-আবৃত্তিশিল্পী ফয়েজুল ইসলাম ফয়েজনূর, কবি মুহাম্মদ মুহিদ, নৃত্যশিল্পী দ্বীপ, কবি শামসুদ্দিন রুমি, কবি মির মাহবুবুল আলম, কমিউনিটি ব্যক্তিত্ব শাহিন রহমান, সংবাদপাঠিকা সেলিনা হায়দারসহ অনেকে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উৎসব সফল করতে নানা গঠনমূলক পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আয়োজকদের প্রত্যাশা, এই সভায় প্রাপ্ত মতামত আসন্ন উৎসবকে সফল ও সমৃদ্ধ করবে।

সভা শেষে সভাপতি মোহাম্মদ ইকবাল উপস্থিত অতিথি, সাহিত্য-সংস্কৃতিপ্রেমী এবং আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়, যুগ্ম সাধারণ সম্পাদক এম মোসাইদ খান ও স্মৃতি আজাদ, এবং মুখ্য অর্থ সম্পাদক হেনা বেগমের প্রতি কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top