ইস্টহ্যান্ডস ইয়ুথ সামার ট্রিপ সফলভাবে সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫
আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা ইস্টহ্যান্ডস চ্যারিটি ইউকের উদ্যোগে এবং বিবিসি চিলড্রেন ইন নিড-এর সহায়তায় আয়োজিত ইস্টহ্যান্ডস ইয়ুথ সামার ট্রিপ ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২ আগস্ট শনিবার ইংল্যান্ডের বিখ্যাত বর্নমাউথ সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজনে।
এবারের সামার ট্রিপ ছিল উপভোগ্য, শিক্ষণীয় এবং বন্ধন গড়ে তোলার এক অনন্য সুযোগ। তরুণরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছে। খেলাধুলা ও দলগত কার্যক্রমে অংশ নিয়েছে। পুরোপুরি বিনামূল্যে আয়োজিত এই ইভেন্টটি ছিল সম্প্রদায়কে একত্রিত করা এবং তরুণদের মানসিক ও সামাজিক কল্যাণে সহায়তা করার একটি দারুণ সুযোগ। দিনব্যাপী এই আয়োজনে ছিল বাস্কেটবল, আউটডোর ব্যাডমিন্টন, নারীদের জন্য আলাদা গেমস, কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র এবং আরও অনেক কিছু।
এই বিশেষ ট্রিপটি ইস্টহ্যান্ডস-এর ক্রীড়া কার্যক্রমে যুক্ত সদস্যদের জন্য উন্মুক্ত ছিল এবং হালকা রিফ্রেশমেন্টও সরবরাহ করা হয়। শিশু, পরিবার এবং সব বয়সী মানুষের জন্য দিনটি ছিল হাসি, আনন্দ আর মধুর স্মৃতিতে ভরা।
ইস্টহ্যান্ডস-এর ইভেন্ট সমন্বয়কারী সুহান খান বলেন, আমাদের তরুণদের জন্য এই অভিজ্ঞতা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এটি শুধুমাত্র একটি সমুদ্রসৈকত ভ্রমণ নয়, এটি মানুষকে একত্রিত করার, সক্রিয় থাকার এবং দীর্ঘস্থায়ী আনন্দের মুহূর্ত তৈরির একটি উপায়।
ইস্টহ্যান্ডস একটি কমিউনিটি চ্যারিটি সংস্থা, যা মানসিক সুস্থতা ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে রয়েছে যুব ফুটবল, শিশু ও নারীদের ব্যাডমিন্টন, আফটার-স্কুল ক্লাব, বাগান ও চাষাবাদের সেশন, কার্বন রিডাকশন কর্মশালা এবং পরামর্শমূলক সেবা।
ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন বলেন, এটি ইস্ট হ্যান্ড চ্যারেটি প্রতিষ্ঠানের জন্য একটা বড় অর্জন। এই কার্যক্রমগুলোর সঙ্গে যুক্ত হতে চাইলে অনুগ্রহ করে ইস্টহ্যান্ডস-এর সঙ্গে যোগাযোগ করুন। তিনি সকল অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও সংগঠকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার সহোযোগিতায় ভবিষ্যতেও এমন আয়োজন করা হবে। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল মুক্তাদির শামিম, শিপন, নিপা, হুমায়রা, লিমা ও সুহানেরর প্রতি। যাঁদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই ভ্রমণ সফল হতো না। সংবাদ বিজ্ঞপ্তি

