আল এহসান একাডেমি লেস্টারের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫
যুক্তরাজ্যের লেস্টারে আল এহসান একাডেমির আয়োজনে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই (মঙ্গলবার) বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত একাডেমি প্রাঙ্গণে এই সম্মেলন অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুফতি হিফজুর করীম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি ইসলামী ঐক্যের অপরিহার্যতা, আত্মগঠনের (তরবিয়ত) গুরুত্ব এবং সমসাময়িক বিশ্বে মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ নিয়ে প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম, হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, হাফিজ মাওলানা শায়েখ সৈয়দ জুনায়েদ আহমদ, মাওলানা শাহ মাশুকুর রশীদ এবং হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ।
সম্মেলনে লেস্টার ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত উলামায়ে কেরাম ও মুসল্লিদের উপস্থিতি প্রোগ্রামটিকে আরও বরকতময় ও প্রাণবন্ত করে তোলে। বক্তারা ইসলামী আদর্শ, মূল্যবোধ, আখলাক এবং সমাজে দ্বীনের ভূমিকাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

