|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রোববার গুডমেইজ পার্কে প্রীতি ক্রিকেট ম্যাচ : মুখোমুখী হচ্ছে বিবিসিসিআই- লন্ডন বাংলা প্রেস ক্লাব

রোববার গুডমেইজ পার্কে প্রীতি ক্রিকেট ম্যাচ : মুখোমুখী হচ্ছে বিবিসিসিআই- লন্ডন বাংলা প্রেস ক্লাব

প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫

৩ আগস্ট রোববার দুপুরে পুর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে বসছে দিনব্যাপী ক্রিকেট আসর । যুক্তরাজ্যের বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন বৃটিশ-বাংলাদেশ চেম্বার্স অব কমার্স (বিবিসিসিআই) এবং বৃটেনের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা মুখোমুখি হচ্ছেন।

কমিউনিটির এই দুই সংগঠনের প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজন করা হয় এক প্রেস ব্রিফিং।

এতে বক্তব্য রাখেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রুপি আমিন।

বিবিসিসিআই দলের অধিনায়ক বশির আহমেদ বলেন, এই খেলায় হার-জিত থাকবেই, তবে অংশগ্রহণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবাসে আমাদের কমিউনিটি সংগঠনগুলোর মাঝে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন গড়ে তুলতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে।

বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার বলেন, খেলাধূলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কমিউনিটিতে যেন নতুন প্রজন্ম এই ঐতিহ্য ধারণ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে কমিউনিটির মানুষদের একত্রিত করার এই আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে। এমন আয়োজন আরও হোক, সেটাই প্রত্যাশা।

প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের বলেন, মাঠে এবার সাংবাদিক ও ব্যবসায়ীরা খেলোয়াড় হিসেবে থাকবেন। এতে যেমন ভিন্ন অভিজ্ঞতা হবে, তেমনি আরও ঘনিষ্ঠ হবে কমিউনিটির সেতুবন্ধন।

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, চেম্বার্স অব কমার্স ও প্রেস ক্লাব বৃটেনের দুটো প্রেস্টিজিয়াস সংগঠন। এই দুই সংগঠনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ সম্প্রতির এক অনন্য দৃষ্টান্ত । তিনি কমিউনিটির সর্বস্তরের মানুষকে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে রোববার দুপুরে গুডমেইজ মাঠে আসার জন্য আহবান জানান। তিনি বলেন, আশা করছি, এটি একটি দুর্দান্ত উপভোগ্য ম্যাচ হবে। এটি দুই সংগঠনের সদস্যদের মধ্যে বন্ধুত্ব ঐক্যের বার্তা দেবে ।

আমরা চাই, সবাই পরিবার-পরিজন নিয়ে মাঠে আসুন, প্রীতি ম্যাচ উপভোগ করুন। খেলাধুলার মাধ্যমে আমরা যেন সম্পর্ক আরও দৃঢ় করতে পারি – বলেন বিবিসিসিআই এর লন্ডন রিজিয়নের সেক্রেটারী জেনারেল তোফাজ্জল আলম।

প্রেস ব্রিফিং শেষে দুই দলের প্রতিনিধিরা প্রতীকীভাবে খেলোয়াড়দের মধ্যে জার্সি বিনিময় করেন । আয়োজকরা জানান, এটি কেবল প্রতীকী নয়- দুই সংগঠনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিচ্ছবি।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top