|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন; সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

লন্ডনে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন; সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন: স্ট্যান্ড ফর বাংলাদেশ-এর আয়োজনে পূর্ব লন্ডন বিজনেস সেন্টারে “জুলাই বিপ্লবের আকাঙ্খা ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন: সম্ভাবনা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা গত ২৮ জুলাই অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন স্ট্যান্ড ফর বাংলাদেশের সহসভাপতি মনিরুল ইসলাম শামিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, দৈনিক আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক অলিউল্লাহ নোমান, আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক রহমত আলী এবং জাতীয় ফোরামের আহ্বায়ক এডভোকেট সাইফুর রহমান পারভেজ।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্খা ছিল স্বৈরাচারের পতন, ফ্যাসিবাদের বিলোপ সাধন ও ভারতীয় আধিপত্যবাদের অবসান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট খুনি হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা এখনও আছে বহাল তবিয়তে। অবিলম্বে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রণয়ন করতে হবে। জুলাই সনদে প্রবাসীদের অবদানের যথাযথ স্বীকৃতি সন্নিবেশ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। এজন্য প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতসহ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে নির্বাচন কমিশনের কর্মতৎপরতা দৃশ্যমান হতে হবে। বক্তারা আরও বলেন, দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। জুলাই গণঅভ্যুত্থানে তাদের অবদান ছিল অপরিসীম। একমাস রেমিট্যান্স শাট ডাউন করে পতিত সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল প্রবাসী বাংলাদেশীরা। ভোট দেয়া তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। সুতরাং প্রবাসীদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য বা কটূক্তি করা যাবে না। আসন্ন নির্বাচনের আগেই দ্রুততার সাথে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন না করলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্ট্যান্ড ফর বাংলাদেশের সহসভাপতি ড. মুহাম্মদ মুঈনুদ্দীন মৃধা, মো. তরিকুল ইসলাম, পিস ফর বাংলাদেশের সহসভাপতি মাহিন খান, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদিন, জাস্টিস ফর ভিক্টিমস ইউকের সভাপতি জহিরুল ইসলাম, রাইটস অব দ্যা পিপলের সভাপতি আসাদুজ্জামান শাফী, স্ট্যান্ড বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, তথ্য সম্পাদক সিরাজুম মুনির, সহসম্পাদক হাবিবুর রহমান, আহমেদ শহীদ তাপাদার, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহকারি সেক্রেটারি রায়হান আহমেদ, ইস্ট লন্ডন শাখা সভাপতি আব্দুল হামিদ শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহসভাপতি আবুল মনসুর, রাইটস অব দ্যা পিপলের সেক্রেটারি ফয়েজ আহমেদ, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকের সেক্রেটারি জামিল হোসেন, মানবাধিকার কর্মী মুনির আহমদ, শিব্বির আহমদ, আবুল হাসনাত চৌধুরী, নিজাম উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top