সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তিতে ‘পিস হোম’ প্রজেক্টের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫
লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১তম বর্ষপূর্তি অনাড়ম্বরভাবে উদযাপিত হয়েছে। গত ১৫ জুলাই এই বিশেষ অনুষ্ঠানে রেডিও ও টেলিভিশন অনুষ্ঠানগুলোর পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের দুঃস্থ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা ও অন্যান্য জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘পিস হোম’ প্রজেক্টের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। প্রজেক্টটির সফল বাস্তবায়নের জন্য রেডিও ও টিভির নতুন পৃষ্ঠপোষকদের নিয়ে এলবি২৪ টিভির কনফারেন্স রুমে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিস হোম গ্লোবালের চেয়ারপার্সন ও কানেকটিং কমিউনিটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। পরিচালনায় ছিলেন স্পেকট্রাম বাংলা রেডিও টিভির ফাউন্ডার মিছবাহ জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ডিং বরা কাউন্সিলের সাবেক মেয়র ও হেনা ফাউন্ডেশনের ফাউন্ডার কাউন্সিলর ফেরদৌসী হেনা চৌধুরী, এলবি২৪ ফাউন্ডার শাহ ইউসুফ, নতুনদিন ফাউন্ডার ডিরেক্টর এম এ মতিন, রেডিও টিভি ও পিস হোম প্যাট্রন মানিক মিয়া, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি কারল, কমিউনিটি নেতা মোহাম্মদ অহিদ উদ্দিন, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ মোঃ আব্দুল মুকিত, মোহাম্মদ ওয়ারিছ আলী, আংগুর আলি, মদরিস আলী মোফজ্জিল, মোঃ দিলওয়ার হোসেন, সাংবাদিক শেরওয়ান কামালি, নাহিদা মিছবাহ, পিস হোম ইউএসএর কোঅর্ডিনেটর বাবলি আহমেদ, সমাজসেবী কাজী মামুনুর রশীদ, জয়দুল হক ও এস এম মাহমুদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সবাই রেডিও ও টেলিভিশনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সফলতার জন্য সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইতোমধ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘায় ১১ জুলাই থেকে পিস হোম কার্যক্রম শুরু হয়েছে, যেখানে দুঃস্থ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

