প্রবাসী বন্ধু-স্বজনের ভালোবাসায় সিক্ত অধ্যক্ষ সাব্বির
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫
মুহাম্মদ শাহেদ রাহমান :: যুক্তরাজ্যে সফররত শিক্ষাবিদ, রোটারিয়ান অধ্যক্ষ সাব্বির আহমদ লন্ডনে এক প্রীতি সংবর্ধনা সভায়— বন্ধু-স্বজন, শিক্ষানুরাগী, সমাজকর্মী, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, ছাত্র-শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে চিলাউড়া গ্রামের কৃতিসন্তান, শিক্ষাবিদ, সিলেটের ঐতিহ্যবাহী দয়ামীর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাব্বির আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনার জবাবে অধ্যক্ষ সাব্বির আহমদ বলেন- লন্ডনের আজকের এই সভার উপস্থিত সবাই আমার প্রাণের মানুষ, আত্মার আত্বীয়। এখানে আমাকে সংবর্ধনা দেওয়ার প্রয়োজন ছিলনা। আমি চেয়েছিলাম আপনাদের সবার সাথে একটি প্রীতিসভা হোক- এতটুকু। তবুও আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ, আবেগে আপ্লুত । আমি ঋণী হয়ে গেলাম আপনাদের ভালোবাসায়।
তিনি আরো বলেন- মানুষ গড়ার কারিগর হিসেবে অধ্যাপনায় আছি কলেজে। শিক্ষার উন্নয়নে কাজ করছি, অবকাশে মানবিক কল্যাণমূলক কাজ করছি। কারণ শিক্ষার উন্নয়নে ও মানবিক কাজ করলে মনের তৃপ্তি মেলে। সমাজ ও
দেশের উন্নয়ন হয়। আপনারা প্রবাসীরা যা চান, সবসময় হৃদয়ে বাংলাদেশ— আমরাও চাই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাক।
সংগঠনের সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মছব্বির আহমদের পরিচালনায় ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল খায়েরের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রীতিসংবর্ধনা সভা যেন — কমিউনিটির শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কবি- সাহিত্যিক, সংস্কৃতিকর্মি ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন— যুক্তরাজ্যের বারজেস হিল কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর তফজ্জুল হোসেন, টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসাইন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ, সাংবাদিক- কবি আবু সুফিয়ান চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট গুলজার হোসেন গুলফর মিয়া, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সভাপতি চন্দন মিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রব প্রমুখ।
এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- গুণি ব্যক্তিকে সম্মান করুন, নিজেকে গুণাম্বিত করুন। শেকড়ের সন্ধানে কাজ করুন। আজকে যে সংবর্ধনা সভা হয়েছে, সময়-অর্থ ব্যয় করা হয়েছে তা সঠিক হয়েছে। একজন শিক্ষাবিদকে সম্মান প্রদর্শন করা হলো— যা সচরাচর দেখা যায়না।
বক্তারা আরো বলেন- আমরা প্রবাসে থাকলেও দেশের জন্য, মন কাঁদে। দেশ ভাল থাকলে আমরা ভালো থাকি। কিন্তু এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যখন দেশে যান বিমানবন্দর থেকে শুরু হয়ে যায় হয়রানী। এ থেকে আমরা মুক্তি চাই।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর পূনাঙ্গ আন্তর্জাতিকে রুপান্তরিত হোক, অন্যান্য এয়ারলাইনস গুলোকে অবতরণের অনুমতি দেওয়া হোক, এটি লক্ষ লক্ষ প্রবাসীদের দাবী।
অনুষ্ঠানে মাইল স্টোন স্কুলের শহীদ শিক্ষার্থী ও শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানের শেষ দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন লন্ডন বারা অব টাওয়ার হামলেটসের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের কোষাধ্যক্ষ সাদিকুর রহমান ইয়াওর মিয়া, আব্দুস শহীন খাঁন, কমিউনিটি একটিভিস্ট আবদুস সাত্তার সাজ্জাদ, ইমরান উদ্দিন, ও কনর উদ্দিন।
উপস্থিত ছিলেন ছইল মিয়া, হোসেন আহমদ, রফিকুল আলম হীরন, মুজাহিদ মিয়া, ইমরান আহমদ, সায়েক এম রহমান ও শফিউল আলম বাবু, বাদশা মিয়া লস্কর, ইস্তাব উদ্দিন, জুলু মিয়া চৌধুরী, আকিকুর রহমান চৌধুরী জুবের প্রমুখ।
সংবর্ধনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আতিকুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি আলা উদ্দিন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দয়ামীর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহমদকে ফুল দিয়ে বরণ করেন, সংগঠনের সাবেক সভাপতি যথাক্রমে আংগুর মিয়া, আব্দুল তাহিদ ও সংগঠনের উপদেষ্টা মুতাহার হোসেন তারা মিয়া।
এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ সাব্বির আহমদকে চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং পরে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়।

