|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কার পেলেন হাইকমিশনার আবিদা ইসলাম

‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কার পেলেন হাইকমিশনার আবিদা ইসলাম

প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরষ্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। লন্ডনে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত নারী কূটনীতিকদের বিশেষ ফোরাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি সেক্রেটারিয়েট’ এই পুরষ্কার প্রদান করে।

মঙ্গলবার (২৯ জুলাই) লন্ডনে মেক্সিকো দূতাবাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আবিদা ইসলামের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জোসেফা গনজালেস ব্লাঙ্কো অরতিজ মেনা বর্তমানে ‘উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্কের’ প্রেসিডেন্ট। বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন সেটি হচ্ছে – ‘চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি’।

আবিদা ইসলাম তার কূটনীতি ও কাজের মাধ্যমে নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তার কাজে সেটি প্রতিফলিত হওয়ায় এই সম্মাননা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকার সময় এবং যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আবিদা ইসলাম বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি কমিউনিটিতে জেন্ডার সমতার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের প্রায় ৫০ জন নারী কূটনীতিক যোগ দেন। কূটনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ‘উইমেন ইন ডিপলোমেসি নেটওয়ার্ক’ গঠন করা হয়।

আবিদা ইসলাম ১৯৯৫ সালের নভেম্বরে ১৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাচ থেকে বাংলাদেশ পররাষ্ট্র সেবায় যোগদান করেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top