লিডসে সিলেটের সাবেক কাউন্সিলর সুহেল আহমদ রিপনকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫
যুক্তরাজ্য সফররত সিলেট সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা সুহেল আহমদ রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৬ জুলাই (শনিবার) লিডস শহরের কমিউনিটির লোকজন এই সংবর্ধনা সভার আয়োজন করেন।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা হাজী শরীয়ত উল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহিদুস সামাদ।
অনুষ্ঠানে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান লিডসের বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ। পরে বক্তৃতা পর্বে অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন-লিডস বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এম জি কিবরিয়া, মুক্ত বাংলা চ্যানেলের সিইও সরোয়ার হোসেন, লিডস কমিউনিটি ফোরামের আহমদ শফী শামীম, ওয়াহিদ আহমদ, আজগর খান, উজ্জল হোসেন রানা ও আনা মিয়া প্রমুখ।
বক্তারা সিলেটের রাজনীতিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে কাউন্সিলর সোহেল আহমদ রিপনের ভূমিকার প্রশংসা করেন।
শেষে সংবর্ধিত অতিথি সুহেল আহমদ রিপন সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

