|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. খেলাফত মজলিস লন্ডন মহানগরীর শিক্ষা সফর অনুষ্ঠিত

খেলাফত মজলিস লন্ডন মহানগরীর শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৭ জুলাই) ব্রিটেনের সমুদ্র উপকূলীয় পর্যটন শহর বনমাউথে এ সফর অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের দায়িত্বশীল ও সুধীজনেরা অংশগ্রহণ করেন।

সফরের সূচনা হয় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে। সভাপতিত্ব করেন লন্ডন মহানগরের সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়া।

পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান এবং দারসে কুরআন পেশ করেন যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।

বনমাউথ সফরের অংশ হিসেবে স্থানীয় জামে মসজিদে দাওয়াতি মাহফিল, মতবিনিময় সভা এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

সফরের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নেতৃবৃন্দ।
দিনব্যাপী সফরজুড়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নাশিদ শিল্পী ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ও হাফিজ হাবিবুর রহমান, যা পুরো সফরকে প্রাণবন্ত করে তোলে।

সমাপনী পর্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার আশিকুজ্জামান, আলহাজ সৈয়দ জিল্লুল হক, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সুলাইমান খান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ-সভাপতি মুহিউদ্দীন খান, মাওলানা মামুন আহমদ, আলহাজ মুহাম্মদ বুলু মিয়া, মাওলানা মাসুম আহমদ, আলহাজ মুহাম্মদ শাহজাহান সিরাজসহ আরও অনেকে।

সফরের কার্যক্রমে ছিল কুরআন তেলাওয়াত, দারসে কুরআন, নাশিদ, পারস্পরিক পরিচিতি, দাওয়াতি মাহফিল, কুইজ, পুরস্কার বিতরণ ও বনমাউথের দর্শনীয় স্থান ভ্রমণ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ইহতেসাব ও প্রশ্নোত্তর পর্ব ছিল অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

সফরের মূল উদ্দেশ্য ছিল দাওয়াতি কাঠামোকে সুসংগঠিত করা, আদর্শিক চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করা এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও দায়বদ্ধতা বৃদ্ধি করা।

সফরের শেষ মুহূর্তে জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদাতবরণকারী শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top