সাউথ শিল্ডস শাখায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ইস্ট রিজিওনের সাউথ শিল্ডস শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ জুলাই রাতে সাউথ শিল্ডসের ইন্ডিয়ান ব্রাসারী রেস্টুরেন্টে এক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ইস্ট রিজিওনাল কনভেনর আব্দুল মান্নান মুন্না এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রানা ও আফসারুজ্জামান পারভেজ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নুর আহমেদ কিনু, মইনুর ইসলাম, মুফতি বুরহান উদ্দিন, মুসফিক চৌধুরী রাব্বি এবং সৈয়দ আব্দুর রউফ (মইনুল ইসলাম) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেনকে চেয়ারপার্সন, মাহিম উদ্দিনকে জেনারেল সেক্রেটারি এবং সিরাজুল ইসলামকে ট্রেজারার করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভা চলাকালীন সময়ে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের আগামী অগ্রযাত্রায় সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভায় আলোচনায় অংশ নেন মুজিবুল হক শাহী, আকলাকুল আলম সেবু, মুশাহিদ আহমেদ লস্কর, সাফিউল আলম সাফি, বদর উদ্দিন, হাসাদ মিয়া, সহিদুল ইসলাম, হেভেন চৌধুরী, ইমতিয়াজ শরীফ জিলানী, বশর মিয়া, জুনেদ মিয়া, মামদ মিয়া, তোফায়েল আহমেদ, জিলাক মিয়া, হাজি তাজ উল্লাহ, সৈয়দ আব্দুল মজিদ, জাবেদ মিয়া, সাঈদ আহমেদ ভূঁইয়া, সৈয়দ ফাহিমসহ অনেকে।
সভায় বাংলাদেশে উত্তরার মাইলস্টোন স্কুলে শিশু, শিক্ষক ও অভিভাবকদের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সভায় বক্তারা সম্প্রতি প্রবাসী অধ্যুষিত এলাকায় ঘটে যাওয়া ডাকাতি ও হয়রানির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এসব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার দাবি জানান। এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, বিমানের ভাড়া কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং যুক্তরাজ্য থেকে সিলেটগামী অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

