|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ: নাহিদ

সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ: নাহিদ


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫

দেশ ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীর নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন।

তিনি শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্টিত পথসভায় এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক শুরুতে সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, প্রিয় সিলেটবাসী, আপনারা কি ভালো আছেন?

এরপর তিনি বলতে শুরু করেন, যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানে এবং বাংলাদশের স্বাধীনতার পক্ষে সিলেট বুক চিতিয়ে লড়াই করেছে। জনগনের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। ৪৭ সালে সিলেটবাসী পূর্ববঙ্গের সাথে থাকার রায় দিয়েছিলেন। কিন্তু সিলেটবাসীকে সেই বৃটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও ঠকানো হয়েছিল। গ্যাস, বালু পাথরসহ সিলেটের খনিজ সম্পদ থেকে সিলেটবাসীকেই বঞ্চিত করা হয়েছে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর মূল্যবান অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটিএম তুরাবসহ এই সিলেট জেলার ১৭ জন মানুষ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন। আমরা সেইসব শহিদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।

তিনি বলেন, লন্ডনে বাঙ্গালীদের অধিকাংশই হচ্ছেন সিলেটী। আপনারা যেমন লন্ডনকে জয় করেছেন তেমনি জয় করেছেন এই সিলেটকে। আমাদের প্রবাসী ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা তাদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশী হবেন।

তিনি বলেন, তেল গ্যাস খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট। সিলেটকে একটি আদর্শ শিল্পনগরী হিসাবে গড়ে তুলতে হবে। সিলেটের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। বিচার সংস্কার নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। সেই সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথাও থাকবে। আগামীতে আমরা শহিদ মিনারে জড়ো হচ্ছি জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাল্লাহ আমরা তা আদায় করে নিবো।

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ মাদ্রাসর শিক্ষার্থীরা যেভাবে সমর্থন দিয়েছিল, তা বাংলাদেশকে অনুপ্রাণীত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি গঠিত হয়েছে। সেখানে আপনাদের এলাকার সন্তান অর্পিতা এহতেশাম জুনায়েদ ভাই আছেন। তারা এখানে এনসিপিকে শক্তিশালী করছে। সিলেটের আনাচে কানাচে আজ জনতার ভীড়। আপনারা দেখিয়ে দিয়েছেন আগামীতে সিলেট হবে এনসিপির দুর্গ।

এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী. মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা দাশ, সিলেটের মুখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের মূখ্য নেতা ডা. এহতেশাম, জুলাই অভুত্থানের স্লোগান মাস্টার বাকের, সিলেটের নেতা ডা. আব্দুল্লাহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top