|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইউকেবিসিসিআই বোর্ডের প্রথম বৈঠক: কৌশলগত ও আর্থিক রোডম্যাপ নিয়ে নীতিগত সিদ্ধান্ত

ইউকেবিসিসিআই বোর্ডের প্রথম বৈঠক: কৌশলগত ও আর্থিক রোডম্যাপ নিয়ে নীতিগত সিদ্ধান্ত


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫

ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) নবনির্বাচিত নির্বাহী বোর্ড-২০২৫ সালের প্রথম বৈঠক সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট এম. জি. মৌলা মিয়া এমবিই। বৈঠকে আগামী দুই বছরের জন্য কৌশলগত ও আর্থিক রোডম্যাপ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দেওয়া হয় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়ে। এ লক্ষ্যে একাধিক নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা জানানো হয়, যার বিস্তারিত তথ্য শিগগিরই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এছাড়া, বোর্ডের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশীদ এমবিই-কে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়। এই কোম্পানি বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি খ্যাতনামা প্রতিষ্ঠান।

বাজলুর রশীদ একজন দূরদর্শী উদ্যোক্তা এবং নিবেদিত সামাজিক কর্মী হিসেবে যুক্তরাজ্য ও বাংলাদেশ উভয় স্থানেই এক উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলেছেন। তিনি ১৯৮০-এর দশকে যুক্তরাজ্যে হসপিটালিটি খাতে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীতে রিয়েল এস্টেট, ইনস্যুরেন্স ও মেডিকেল খাতে বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারণ করেন। তিনি প্রোগ্রেসিভ লাইফের একজন প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডার এবং পর্যটন, জ্বালানি খাতসহ আরও বিভিন্ন খাতে সক্রিয়ভাবে যুক্ত আছেন। বৈঠকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালকবৃন্দ।

বোর্ড ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান মি. ইকবাল আহমেদ ওবিই ডিবিএ-কে এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

ইউকেবিসিসিআই-এর বাংলাদেশ রিজিওনাল প্রেসিডেন্ট মি. শওকত আজিজ রাসেলকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। তিনি অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান, খ্যাতিমান শিল্পোদ্যোক্তা এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের শিল্প ও ব্যবসায়িক খাতে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এফবিসিসিআই-এর ভবিষ্যৎ সভাপতির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া, বোর্ড হারুন মিয়াকে সিআইপি সম্মাননা প্রাপ্তির জন্য অভিনন্দন জানায়। একই সঙ্গে মিস ফারজানা হোসেইন নীলা এবং আবদূল করিমকেও সিআইপি স্বীকৃতি পাওয়ায় অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইউকেবিসিসিআই-এর আগামী দুই বছরের কৌশলগত পরিকল্পনার সফল বাস্তবায়নে সকল পরিচালকবৃন্দের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের মিশনকে আরও সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশায়, কমিউনিটি ও শিল্প খাতে ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ প্রভাব সৃষ্টি করাই তাদের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে সবাই মিলিতভাবে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খালিক (জামাল), প্রাক্তন প্রেসিডেন্ট নজরুল ইসলাম নুরু, ইস্ট অফ ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, লন্ডন রিজিওনের কনভেনর কামরু আলী, ফাইনান্স ডিরেক্টর ডা. জোশ ইউ আহমেদ, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডিরেক্টর রহেমা মিয়া, ডেপুটি ট্রেড অ্যাফেয়ার্স ডিরেক্টর ফারজানা হোসেইন নীলা এবং মেম্বারশিপ ডিরেক্টর সাইফুল আলম।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top